Saturday, March 14, 2026

জামুরিয়ায় শ্যু.টআউট! গাড়ির ভেতর থেকে উদ্ধার গু.লিবিদ্ধ দেহ

Date:

Share post:

গাড়ির ভেতর গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির দেহকে ঘিরে চাঞ্চল্য ছড়াল আসানসোলের(Asansol) জামুড়িয়ায়(Jamuria)। শনিবার জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক স্করপিও গাড়ি থেকে উদ্ধার হয় মৃতদেহ। গাড়ির পাশ থেকে উদ্ধার হয় গুলির খোল। এই হত্যার ঘটনায় ধোঁয়াশা তৈরি হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমছে জামুড়িয়া পুলিশ(Police)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর থেকে আসানসোলের দিকে আসা একটি টাটা স্করপিও গাড়ির সামনের সিটে বসেছিলেন ওই ব্যক্তি। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় গাড়ির সামনের সিটে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জামুরিয়া থানার পুলিশ। ওই ব্যক্তিকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রাজেন্দ্র সাউ। তিনি রানিসায়রের বাসিন্দা। এবং বিজেপি কর্মী হিসেবে পরিচিত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ব্যক্তিকে অন্য কোথাও খুন করে এখানে ফেলে যাওয়া হয়েছে নাকি ওখানেই গাড়ির ভিতর খুন করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

spot_img

Related articles

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...