Saturday, June 6, 2026

কালিয়াগঞ্জে কংগ্রেসের গোষ্ঠী.দ্বন্দ্ব! ধা.ক্কা খেলেন কৌস্তভ

Date:

Share post:

নেতৃত্ব যতই চেষ্টা করুন না কেন কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব থামানো যাচ্ছে না। কালিয়াগঞ্জকাণ্ড নিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে সব বিরোধীরা। পিছিয়ে নেই কংগ্রেসও। শনিবার, কালিয়াগঞ্জ (Kaliyaganj) গিয়েছিলেন কংগ্রেসের (Congress) প্রতিনিধিরা। দলে ছিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীও (Kaustab Bangchi)। কিন্তু ফেরার পথে রাধিকাপুরে তাঁদের গাড়ি আটকে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মীরাই। স্থানীয় নেতা-কর্মীদের মধ্যেই ঝামেলা বেধে যায়। তারপরেই হাতাহাতি। ধাক্কা দেওয়া হয় কৌস্তভ বাগচীকে।

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে কৌস্তভকে গ্রেফতার করা হয়। পরে জামিনে থেকে ছাড়া পান তিনি। চূড়ান্ত নাটক করে মাথা মুড়িয়ে ফেলেন তিনি। এখন মাথায় পাগড়ি পরে রীতিমতো রাজস্থানী কায়দায় মাথায় পাগড়ি পরে ঘুরছেন কৌস্তভ। তবে, এদিন দলীয় কর্মীদের হাতাহাতিতে পাগড়ি না কি গড়াগড়ি গিয়েছে।

আরও পড়ুন- কেজরিওয়ালের বাংলো সারাতে খরচ ৪৫ কোটি! তদন্তের নির্দেশ উপরাজ্যপালের

যতই বামেদের সঙ্গে হাত মিলিয়ে বাংলায় পায়ের তলায় মাটি ফিরে পেতে চেষ্টা করুক না কেন, কংগ্রেসের দলীয় কোন্দল যে থামার নয়- এই ঘটনা থেকেই তা স্পষ্ট।

 

 

Related articles

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...