Tuesday, March 17, 2026

ব‍্যর্থ মার্শের ইনিংস, দিল্লিকে ৯ রানে হারাল হায়দরাবাদ

Date:

Share post:

জয়ের রথ থামল দিল্লি ক‍্যাপিটালসের। এদিন ৯ রানে দিল্লিকে হারাল সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অভিষেক শর্মা। ৬৭ রান করেন তিনি। তবে ব‍্যর্থ গেল মিচেল মার্শের দুরন্ত ইনিংস।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৭ রান করে হায়দারাবাদ। হায়দরাবাদের হয়ে হায়দরাবাদের হয়ে ৬৭ রান করেন অভিষেক শর্মা। ৫ রান করেন ময়াঙ্ক আগরওয়াল। ৮ রান মারকাম। ৫৩ রানে অপরাজিত ক্লাসেন। ২৮ রান করেন আব্দুল সামাদ। দিল্লির হয়ে চার উইকেট নেন মিচেল মার্শ। একটি করে উইকেট নেন ইশান্ত শর্মা এবং অক্ষর প‍্যাটেল।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৮৮ রানে শেষ হয়ে যায় দিল্লির ইনিংস। দিল্লির হয়ে ৬৩ রান করেন মিচেল মার্শ। ফিলিপ সল্ট করেন ৫৯ রান। ব‍্যাট হাতে ব‍্যর্থ অধিনায়ক ওয়ার্নার। শূন‍্য রানে আউট হন তিনি। ১ রান করেন মণিশ পান্ডে। হায়দরাবাদের হয়ে দুই উইকেট নেন মায়াঙ্ক মারকান্ডে। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, আকেল হোসেন, নটরাজন এবং অভিষেক শর্মা।

আরও পড়ুন:ফের হার কলকাতার, গুজরাতের কাছে ৭ উইকেটে হারল নীতীশ রানার দল

 

spot_img

Related articles

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...