Wednesday, March 4, 2026

টেট উত্তীর্ণদের সার্টিফিকেট দেওয়া শুরু, পর্ষদের সিদ্ধান্তে খুশি চাকরিপ্রার্থীরা

Date:

Share post:

প্রাথমিক শিক্ষা পর্ষদের (Board of Primary Education) তরফে প্রাথমিক ২০২২ টেট পাশ সার্টিফিকেট (WBPTET Certificate) দেওয়ার কাজ শুরু হল। পর্ষদ সূত্রে খবর শনিবার সন্ধ্যা ৬ টা থেকেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে পরীক্ষার শংসাপত্র বা সার্টিফিকেট (WBPTET Certificate) দেওয়া শুরু হয়েছে। খুশি চাকরিপ্রার্থীরা।

গত বছর ডিসেম্বর মাসে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী প্রাথমিক টেটে বসেছিলেন। ২০২৩ এর ফেব্রুয়ারি মাসে সেই পরীক্ষার ফল প্রকাশ করে পর্ষদ। এরপর রিভিউ ও স্ক্রুটিনি করার সুযোগ সময় দেওয়া হয় পরীক্ষার্থীদের।সেই রিভিউ ও স্ক্রুটিনির ফলও প্রকাশিত হয়েছে। এরপর আদালতের নির্দেশ মতোই পরীক্ষার্থীদের সার্টিফিকেট ডাউনলোড করার নির্দেশিকা জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।২৯ এপ্রিল সন্ধ্যা ৬টার পর থেকেই টেট সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে। পাশাপাশি, ২০১৪ সালে টেট উত্তীর্ণদের ইতিমধ্যেই সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে। শুক্রবার পর্ষদ তরফে এক নির্দেশিকা জারি করে বলা হয় যে ২০১৪ টেট উত্তীর্ণরা শুক্রবার বিকেল থেকেই পর্ষদের ওয়েবসাইট মারফত সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

 

spot_img

Related articles

বিজেপির প্রচারের দায়িত্বে ‘গণশক্তি’! প্রথমপাতার ছবি দিয়ে তীব্র খোঁচা কুণালের

রাম-বাম এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে- এই অভিযোগ বহুদিন ধরেই করছে রাজ্যের শাসকদল। কেরালার (Kerala) নাম বদল নিয়ে...

বিশ্বকাপের প্রভাবে বলিউড বক্সঅফিস সংকট! হোলিতে নেই কোনও হিন্দি ছবি 

বলিউডের সঙ্গে হোলির বরাবরের একটা বিশেষ যোগসূত্র চলে এসেছে। বড় ক্যানভাসে বিনোদনমূলক সিনেমা মানেই অন্তত একটা হোলির দৃশ্য...

লোকসভার প্রিভিলেজ কমিটিতে ফের কল্যাণ! 

লোকসভার প্রিভিলেজ কমিটিতে আবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)...

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা-পুত্র মোজতবা! 

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা আলি খামেনেই ছেলে মোজতবা হোসেইনি খামেনেই (Mojtaba Khamenei)। ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস...