Thursday, June 4, 2026

নিজের মাথা খাঁচায় পুরলেন যুবক, তালা আটকে এ কী কাণ্ড!

Date:

Share post:

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর (Cigaratte smoking injurious to Health) একথা সবাই জানে। সেই জন্য চিকিৎসক এবং বিশেষজ্ঞরা বারবার এই নেশা ত্যাগ করার কথা বলেন। কিন্তু ছাড়বো ছাড়বো করেও বেশিরভাগ মানুষই ধূমপান শেষ পর্যন্ত ছেড়ে উঠতে পারেন না। কিন্তু ধূমপানের নেশা ছাড়াতে গিয়ে নিজের মাথাকে খাঁচা বন্দি (Locked head in Cage) করার মতো ঘটনা শুনেছেন কখনও? বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও, তুরস্কের এক যুবক (Turkey Man) এই কাজটাই করেছেন। শুধু তাই নয় নিজের মাথা থেকে মুখ খাঁচায় ভরে তালা বন্ধ করতেও দুবার ভাবেননি তিনি।

ইব্রাহিম ইউসেল (Ibrahim Yusel) নামে ওই যুবকের খবরটি খুব দ্রুত ভাইরাল হলেও অনেকেই বলছেন এটি অনেক আগের ঘটনা। ২০১৩ সালে প্রথম ওই ছবি প্রকাশ্যে আসে। সেই সময় অবশ্য ওই যুবককে রাশিয়ার বাসিন্দা বলে দাবি করা হয়। পরে জানা যায় তিনি রুশ নাগরিক নন, বরং তুরস্কের বাসিন্দা। সেই ছবি ২০২৩এ নতুন করে ভাইরাল। ইব্রাহিম ধূমপান ছাড়া বাঁচতে পারতেন না বলে সকলের কাছে দাবি করতেন। তাঁর বাবার মৃত্যু হয়েছিল ফুসফুসের ক্যান্সারে। এরপরই সিগারেট ছাড়া সিদ্ধান্ত নেন ইব্রাহিম। কিন্তু শত চেষ্টা করেও যখন কিছুতেই ধূমপান ছাড়তে পারছিলেন না তখনই অভিনব পদ্ধতি অবলম্বন করেন তিনি। মাথার হেলমেট থেকে একটি খাঁচা বানিয়ে ফেলেন। সেই খাঁচায় তালা দিয়ে চাবি তুলে দেন পরিবারের হাতে। এভাবেই ধূমপানের নেশা থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছেন তিনি। তাঁর এই অদ্ভুত কাণ্ডে হতবাক নেটিজেনরা।

 

Related articles

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...