Tuesday, June 23, 2026

‘হাতজোড় করছি, আন্দোলন দুর্বল করে দিও না’, ববিতাকে কেন বললেন বিনেশ!

Date:

Share post:

ধর্না মঞ্চ থেকে তুতো বোন কুস্তিগির ববিতা ফোগাটকে অনুরোধ বিনেশ ফোগাটের। ববিতাকে বিনেশের অনুরোধ, দয়া করে আমাদের আন্দোলন দুর্বল করে দিয়ো না। আশা করি তুমি আমাদের কষ্টটা বুঝবে।

ঘটনার সূত্রপাত, গতকাল আন্দোলনকারী কুস্তিগিরদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সঙ্গে ছিলেন তাঁর ব্যক্তিগত সহকারী সন্দীপ সিং। সেই নিয়ে ববিতা ফোগাট একটি টুইট করে লেখেন, “প্রিয়ঙ্কা তাঁর ব্যক্তিগত সহকারীকে নিয়ে ধর্নামঞ্চে গিয়ে কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন। তাঁরা মহিলা কুস্তিগিরদের ন্যায়বিচার চাইছেন। কিন্তু সন্দীপ নিজেই তো এক দলিত মহিলার শ্লী*লতাহানিতে অভিযুক্ত। তিনি কীভাবে মহিলাদের হয়ে কথা বলছেন।”

আর এরপরই বিনেশ পাল্টা টুইট করে ববিতাকে লেখেন,”তুমি যদি মহিলা কুস্তিগিরদের পাশে দাঁড়াতে না পারো, তাহলে আমি অনুরোধ করব, দয়া করে আমাদের আন্দোলন দুর্বল করে দিয়ো না। হাতজোড় করে অনুরোধ করছি। এত বছর পরে মহিলা কুস্তিগিররা প্রতিবাদ করছে। তুমিও তো একজন মহিলা। আশা করি তুমি আমাদের কষ্টটা বুঝবে।”

গত রবিবার থেকে যন্তর মন্তরে আবারও ধর্না শুরু করেন কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। তাদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার। ইতিমধ্যেই আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়, অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়ারা, কপিল দেব, সানিয়া মির্জা, বাইচুং ভুটিয়ারা।

আরও পড়ুন:গুজরাতের কাছে ম‍্যাচ হেরে কী বললেন চন্দ্রকান্ত পণ্ডিত?


 

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...