Sunday, May 24, 2026

ব্যাপক সাফল্য, দুয়ারে সরকারে রেকর্ড অনুমোদন রাজ্যের

Date:

Share post:

রাজ্যে ষষ্ঠ দফায় দুয়ারে সরকার শিবিরে রেকর্ড অনুমোদন। পরিসংখ্যান বলছে শেষ দিন পর্যন্ত বিভিন্ন সরকারি পরিষেবা পেতে মোট দশ লক্ষ সত্তর হাজার ৯৮৮ জনের আবেদনের অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৫ দফায় দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়েছে গোটা রাজ্য জুড়ে। এই পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য রাজ্য জুড়ে মোট ৯৩ হাজার ৮৫০টি শিবিরের আয়োজন করা হয়েছিল বলে সরকারিভাবে জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রথম দফায় গত ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত এই কর্মসূচিতে ৯৪ হাজার ৪১৯টি শিবিরের মাধ্যমে আবেদন জমা নেওয়া হয়েছিল। সব আবেদন খতিয়ে দেখে যোগ্য আবেদনকারীদের ৩০ তারিখের মধ্যে পরিষেবা পৌঁছে দেওয়া নিশ্চিত করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যােপাধ্যায়। যেসব আবেদন বাতিল হবে তার কারণও আবেদনকারীদের আবশ্যিকভাবে জানিয়ে দেওয়ার কথা বলেছিলেন তিনি।

আরও পড়ুন- সাফাই দিতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য ব্রিজভূষণের, অভিযোগ নিয়ে কী বললেন?

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...