Thursday, May 14, 2026

মঙ্গলে দক্ষিণ দিনাজপুরে জনসংযোগ অভিষেকের

Date:

Share post:

তৃণমূলে নবজোয়ার কর্মসূচি রূপায়ণে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলায় আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুশমন্ডির দেহাবন্দ দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রবেশ করে জেলার ৩টি জায়গাতে জনসভা করার পাশাপাশি বোল্লা মন্দিরে পুজো দেওয়া, খা পুর-এ তেভাগার শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন থেকে শুরু করে অধিবেশনের মতো একাধিক কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর।

আরও পড়ুন:বিজেপি কর্মীকে খু*নের অভিযোগে রাজ্যসড়ক অবরোধ করে বি.ক্ষোভ!দুর্ভোগে নিত্যযাত্রীরা


তবে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের গোচিয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর জনসভা বাতিল, পতিরামে ও হরিরামপুরে হবে জনসভা। জনসভার তালিকা থেকে বাদ গিয়েছে গঙ্গারামপুরের গোচিয়ার। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃণাল সরকার জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার কারণে ৩টি সভার পরিবর্তে ২টি সভা হচ্ছে, একটি হরিরামপুরে হচ্ছে এবং একটি পতিরামে হচ্ছে। তিনি জানিয়েছেন, যেহেতু গঙ্গারামপুরে সান্ধ্যকালীন অধিবেশন হচ্ছে সেই কারণে গঙ্গারামপুরের গোচিয়ারের জনসভা মিটিংটি বাতিল করা হয়েছে। অভিষেকের সভা ঘিরে সোমবার সন্ধ্যায় পতিরামে তৃণমূল কংগ্রেসের সভাস্থলে ছিল কার্যত যুদ্ধকালীন তৎপরতা। চলছে মঞ্চ বাঁধার কাজ। অপরদিকে অভিষেকের সভা ঘিরে প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নিখিল সিংহরায় বলেন, আমরা সবরকমভাবে প্রস্তুত রয়েছি৷


 

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...