Sunday, May 17, 2026

হিন্দু মন্দিরে পুজো দিয়ে ভাই*রাল ফাতিমা ভুট্টো!

Date:

Share post:

হিন্দু মন্দিরে (Hindu temple)পুজো দিয়ে ভাইরাল নিহত পাক (Pakistan) প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর (Benazir Bhutto) ভাইজি ফাতিমা ভুট্টো (Fatima Bhutto)। ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই মিশ্র প্রতিক্রিয়া নেট দুনিয়ায়। কেউ প্রশংসা করছেন তো কেউ আবার মুসলিম লেখিকার হিন্দু মন্দিরে যাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন।

প্রয়াত জুলফিকার আলি ভুট্টোর লাইব্রেরিতে ঘরোয়া অনুষ্ঠানে নিকাহ সম্পন্ন করেন ফাতিমা। লেখিকা হিসেবে তিনি সুপরিচিত। গত শুক্রবার আমেরিকা নিবাসী গ্রাহাম গিবরানের সঙ্গেই সংসার করার ক্ষেত্রে সামাজিক স্বীকৃতি মিলেছে। এরপর গত রবিবার তাঁরা করাচির মহাদেব মন্দিরে যান । সেখানে নব দম্পতি বিগ্রহে দুধ ঢেলে পুজো দেন বলে জানা যাচ্ছে। করাচির ইতিহাসে সিন্ধি হিন্দুদের অবদানের কথা মাথায় রেখেই মন্দিরে গিয়েছিলেন বলেই খবর। তবে অনেকেই তাঁদের এই উদ্যোগের প্রশংসা করলেও পাকিস্তানের এই চরম অর্থসংকট কালে এইভাবে নিকাহ উদযাপন করাটা অনেকেই ভাল চোখে দেখেননি। তবে বেনজির ভুট্টোর (Benazir Bhutto) ভাইজি ফাতিমা ভুট্টোর (Fatima Bhutto) মন্দির দর্শনের ছবি রীতিমতো ভাইরাল।


 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...