Sunday, May 17, 2026

উচ্চশিক্ষার মানোন্নয়নে বেশ কিছু নিয়োগে সায় রাজ্য মন্ত্রিসভায়

Date:

Share post:

উচ্চশিক্ষার মানোন্নয়নে বেশ কিছু নিয়োগে সায় দিল রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নতুন নিয়োগ অনুমোদন পেয়েছে। এদিনের বৈঠকে মৎস্য দফতর, দু’টি কলেজ-সহ কিছু পদে নিয়োগের বিষয়ে এদিন প্রস্তাব পেশ করা হয়েছিল। তাতে সবুজ সঙ্কেত দিয়েছেন মুখ্যমন্ত্রী।

• রাজ্য সরকারের মৎস্য দফতরের অধীনে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারিজ সার্ভিসেসের গ্রেড টুতে ৮১ জনকে নেওয়া হবে।
• ফিশারিজ এক্সটেনশন অফিসার পদে তাঁদের নিয়োগ করা হবে।
• পশ্চিমবঙ্গ ইএসআই (এমবি) স্কিমের অধীনে ইএসআই মানিকতলাতে ওটি টেকনিশিয়ান গ্রেড-৩ এর সাতটি শূন্যপদ তৈরি হয়েছে। ওই ৭টি শূন্যপদের মধ্যে আপাতত ৩টি পূরণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
• বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদে কোষাধ্যক্ষ তথা ক্যাশিয়ার পদে এক জনকে নেওয়া হবে।

তবে, বিদ্যালয় শিক্ষা দফতরে আর কোনও শূন্যপদ পূরণের প্রস্তাব এদিন রাখা হয়নি। তবে কলেজে নিয়োগের বিষয়ে প্রস্তাব পাশ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার শিশুরাম দাস কলেজে বিভিন্ন বিষয়ে ৭টি সহকারি অধ্যাপক পদ তৈরি ও পূরণের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া কোচবিহারের এবিএন শীল কলেজে পদার্থবিদ্যা বিভাগে ১ জন সহকারি অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগে একজন অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে নিয়োগে সম্মতি দেওয়া হয়েছে।

সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বলেন, “আইনিজালে কিছু চাকরি আমরা দিতে পারছি না। কিন্তু আমাদের হাতে যা আছে সেগুলোতে লোক নিন। কাজের গতি বাড়াতে হবে তো দফতরগুলিকে।“

আরও পড়ুন- সুপ্রিম নির্দেশে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে ২টি মামলা গেল বিচারপতি অমৃতা সিন্‌হার বেঞ্চে

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...