Saturday, May 16, 2026

উঠে যাচ্ছে ফাঁ.সি? যন্ত্রণাহীন মৃ.ত্যুদন্ড দিতে কমিটি করল সরকার

Date:

Share post:

মৃত্যুদণ্ডে(Death Palanty) ফাঁসির চিরাচরিত ধারায় পরিবর্তন এনে কম যন্ত্রণাদায়ক কোনও উপায় অবলম্বন করা যায় কিনা সে বিষয়ে ভাবনাচিন্তা করার জন্য কেন্দ্রকে জানিয়েছিল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। সেই মামলায় মঙ্গলবার কেন্দ্রের(Central) তরফে শীর্ষ আদালতকে জানানো হল, মৃত্যুদণ্ড যাতে কম যন্ত্রণাদায়ক হয় এমন কোনও পন্থা খুঁজতে বিশেষজ্ঞ কমিটি গঠনের বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড় আগামী জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

ভারতে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আদালতের তরফে বলা হয় ‘To be hanged till death’ অর্থাৎ যতক্ষন না মৃত্যু হচ্ছে ততক্ষন ঝুলিয়ে রাখা হবে। নিষ্ঠুর এই ঘটনার বিরোধিতায় আদালতে মামলা দায়ের করেছিলেন ঋষি মালহোত্রা নামের এক আইনজীবী। তাঁর দাবি ছিল ফাঁসির এই পুরো প্রক্রিয়া অত্যন্ত অমানবিক ও জটিল। মৃত্যু নিশ্চিত করতে ফাঁসির পরও অপরাধীকে ৩০ মিনিট ধরে ঝুলিয়ে রাখা হয়। পৃথিবীর বহু দেশ মৃত্যুদণ্ডের এই নিষ্ঠুর পন্থা বন্ধ করেছে ইতিমধ্যেই। ভারতেও এটা বন্ধ হওয়া উচিত। মামলা দায়েরকারী মৃত্যুদণ্ডের পন্থা পরিবর্তন করে ইনজেকশন, গুলি করে হত্যা ও বিদ্যুতিক শকের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে পরামর্শ দেন যাতে অপেক্ষাকৃত কম কষ্টে মৃত্যুদণ্ড হয়।

এই মামলার প্রেক্ষিতেই কেন্দ্রকে শীর্ষ আদালত জানায় এই বিষয়ে কিছু ভাবনাচিন্তা করা যায় কিনা সেটা দেখুক সরকার। বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনা করতেও বলা হয় কেন্দ্রীয় সরকারকে। মঙ্গলবার এই মামলার শুনানিতে কেন্দ্রের তরফে জানানো হল এই ক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটি গঠনের বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। এই সংক্রান্ত আইনে পরিবর্তন এনে মৃত্যুদণ্ডের শাস্তি অন্য উপায়ে দেওয়ার বিষয়ে আইনি পথ ধরে রাস্তা খুঁজছে।

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...