Tuesday, May 19, 2026

সিঁথিতে সিঁদুর! শ্রাবন্তীকে দেখেই রেগে আ.গুন নেটপাড়া

Date:

Share post:

টলিউড (Tollywood) স্টার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) মানেই চরম চর্চা সোশ্যাল মিডিয়ায় (Social Media)। বেশিরভাগ ক্ষেত্রেই শিরোনামে উঠে আসে তাঁর ব্যক্তিগত জীবন আর বহু বিবাহের কথা। একাধিক বিয়ে করে কটাক্ষের শিকার শ্রাবন্তী অবশ্য এইসব নিয়ে খুব একটা বেশি ভাবেন না। তবে এবার সিঁথিতে সিঁদুর পরে নেট দুনিয়া এবং নিজের অনুরাগীদের ফের ভাবিয়ে তুললেন নায়িকা।নববধূর সাজে ভিডিও পোস্ট করে ভক্তদের চমক দিতে গিয়ে উল্টে ট্রোলড হতে হল তাঁকে।

বউ সাজতে ভালবাসেন শ্রাবন্তী। সিনেমার বাইরে নানা ফটোশ্যুটেও তাঁকে বিবাহিত নারীর লুকে দেখা যায়। এইবার সেইরকম কাণ্ডই ঘটিয়েছেন নায়িকা। সিঁথিতে চওড়া সিঁদুর পরেছেন,কপালে বড় লাল টিপ, পরনে লাল বেনারসি সঙ্গে আবার মানানসই চোকার হার। এখানেই শেষ নয় হাতে শাখা-পলা দেখে নেটজগতের পাতায় পাতায় কটূক্তির বন্যা।

টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন শ্রাবন্তী আসলে সেলিব্রিটি স্টাইলিস্ট রুদ্র সাহার (Rudra Saha) ব্রাইডাল ফটোশ্যুটের ছবি শেয়ার করেছিলেন। কিন্তু যেভাবে রক্তচক্ষু দেখাল নেটপাড়া, তাতে একটু মন খারাপ হওয়ারই কথা। নেতিবাচক কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। নায়িকার ব্যক্তিগত জীবন অনেক আগেই টালিগঞ্জের ওপেন সিক্রেট হয়ে গেছে। শ্রাবন্তীকে নিয়ে নানা সমালোচনার ঝড় বয়ে গেলেও নিজের মতোই থাকতে পছন্দ করেন তিনি। তাই এবারের ট্রোল নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি অভিনেত্রীর তরফে।


 

Related articles

মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং...

ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্ব এক নম্বর দেশ নরওয়ে। তাই সেখানে সাংবাদিকও ভেবেছিলেন যে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া...

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন...

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...