Monday, March 16, 2026

ডা.ইনি অপ.বাদে খু.ন: দো.ষীর ফাঁ.সির আদেশ দিল ঝাড়গ্রাম আদালত

Date:

Share post:

ডাইনি অপবাদে বৃদ্ধা মহিলাকে গলা কেটে খুনের ঘটনায় দোষীর মৃত্যুদণ্ডের সাজা দিল ঝাড়গ্রাম জেলা আদালত (Jhargram Court)। গত ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের নয়াগাঁতে রাধাকান্ত বেরা নামে এক ব্যক্তি ডাইনি অপবাদে পাশের বাড়ির তরুবালা বেরাকে জোর করে টানতে টানতে গ্রামের শিব মন্দিরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে দেহ খুন করে।

মৃতার মেয়ে আরতি বেরার অভিযোগের ভিত্তিতে সাঁকরাইল থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। উদ্ধার হয় অস্ত্র। রাধাকান্ত-সহ মোট ৪ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়। প্রায় ৬ বছর ধরে বিচার চলে। ১৯ জন স্বাক্ষ্য দেন। সাঁকরাইল থানার পুলিশ খুব দ্রুত তদন্ত শেষ করে। ঘটনার ২ মাসের মাথায় উপযুক্ত প্রমাণ না পাওয়ার ফলে অভিযুক্ত ৪ জনের মধ্যে ৩ জনকে নির্দোষ ঘোষণা করা হয়। মূল অভিযুক্ত রাধাকান্ত বেরাকে দোষী সাব্যস্ত করে আদালাত। ঝাড়গ্রাম জেলা আদালতের ফাস্ট কোর্টে মৃত্যুদন্ডের আদেশ দেন বিচারক।

আরও পড়ুন- নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ! শাহের বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন্দ্রের প্রাক্তন সচিব

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...