Saturday, May 23, 2026

শুভেন্দুর ‘বাকচার আবর্জনা’র তালিকায় বিজয়কৃষ্ণও! BJP বিধায়ককে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে টুইট কুণালের

Date:

Share post:

‘বাকচার আবর্জনা’ পরিষ্কারের নিদান দিয়েছিলেন তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সেই তালিকায় নাম ছিল বিজেপির (BJP) বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুইয়াঁরও। এবার তাঁর দেহ উদ্ধারে বর্তমানে বিজেপি বিধায়ক কথা বিরোধী দলনেতা শুভেন্দুকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে টুইট করলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

 

বুধবার কুণাল তাঁর টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) একটি পুরনো ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে ২০১৯-এর তমলুক লোকসভায় নির্বাচনের আগে দলীয় প্রচারে বক্তৃতা দিচ্ছেন তৎকালীন ‘তৃণমূল নেতা’ শুভেন্দু অধিকারী। সেখান তিনি বলছেন, “আমি অনেক মস্তান দেখেছি। লক্ষ্মণ শেঠ নন্দীগ্রামে ৪১ জনকে মেরেছিল। আজকে সে কোথায়? দল পাল্টাতে পাল্টাতে আজকে কংগ্রেসে। কোনও নামগন্ধ নেই। ইন্টারন্যাশনাল মস্তান কিষেণজিকে দেখেছি। আজকে সে আছে জঙ্গলমহলে?” এরপরেই বিজেপি নেতাদের নামের তালিকা পড়েন শুভেন্দু। সেখানে আশিস ভৌমিক, খোকন খুটিয়া, মদন ভৌমিক, ধ্রুব রাউতদের সঙ্গে নাম রয়েছে বিজয় ভুইয়াঁরও। শুভেন্দুর কথায়, “আমি জানি কীভাবে বাকচার আবর্জনা পরিষ্কার করতে হয়।” সেই ভিডিও ফুটেজ পোস্ট করে কুণাল লেখেন, “ময়নাতে নিহত বিজয় ভুইয়াঁর নামে তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু কী বলেছিল শুনুন। ওখানে আদি-নব্য বিজেপির বিবাদ ছিল। এই হত্যাকাণ্ডে শুভেন্দুকেও জেরা করা দরকার। পিছনে গভীর চক্রান্ত থাকতে পারে। তদন্ত হোক”।

এবার ময়নার ঘটনার তদন্তে কাদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা করেন তদন্তকারীরা সেটাই দেখার।

আরও পড়ুন- জনজোয়ারে অভিষেক, আশীর্বাদ-ভালবাসায় বাড়ছে হাতে ব্যান্ডেডের সংখ্যা

Related articles

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...