Wednesday, March 18, 2026

কোন সাহসে পেট্রোপণ্যের দাম বাড়াচ্ছে মোদি সরকার? বিস্ফো.রক তথ্য দিলেন অভিষেক

Date:

Share post:

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে এই মুহূর্তে মালদহে (Maldah) রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, সকাল থেকেই রতুয়া, মানিকচক একধিক সভা করছেন তিনি। আর সেখান থেকেই এক তিরে বিজেপি-কংগ্রেসকে নিশানা করেন অভিষেক। মানিকচকের সভা থেকে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন অভিষেক। কোন সাহসে পেট্রোপণ্যের দাম বাড়াচ্ছে মোদি সরকার? ব্যাখ্যা দেন তিনি।

তোপ দেগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির ভরা ডুবি হওয়ার পরে পেট্রোল-ডিজেল, গ্যাসের দাম কমাতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু কংগ্রেস যখন হিমাচলে জিতল, তখন পেট্রোলের দাম কমেনি। কারণ, তলায় তলায় কংগ্রেস-বিজেপি আঁতাঁত রয়েছে। সেই কারণেই, এই মূল্য বৃদ্ধিরে ইস্যুতে একদিনও রাস্তায় নামেনি কংগ্রেস। তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, গ্যাসের দাম আসলে বাড়েনি, ৪০০ টাকাই আছে। আরও ৮০০ টাকা লোকসভা নির্বাচনে বিজেপি আর কংগ্রেসকে জেতানোর খেসারত দিচ্ছেন মালদহের মানুষ। পেট্রোলের দামও ৫০ টাকাই আছে, বাকি ৫০ টাকা দেশের মানুষ মোদি সরকারকে নির্বাচিত করার খেসারত দিচ্ছেন।

সভা থেকে কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে (Adhir Chowdhury) নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে যাঁরা নিরাপত্তা দেয়, সেই স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনের থাকা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নেন অধীর। রাজ্যের নিরাপত্তায় তাঁর আস্থা নেই। কারণ, গেরুয়া শিবিরের সঙ্গে গোপনে বোঝাপড়া রয়েছে অধীর চৌধুরীদের দলের। আগামী পঞ্চায়েত নির্বাচনে এই সব কথা মাথায় রেখেই ভোট দেওয়ার আহ্বান জানান অভিষেক। তাঁর কথায়, বিজেপির বিরুদ্ধে একমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারেন তৃণমূল সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

 

 

 

spot_img

Related articles

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...

৭০ হাজার ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দেব: প্রার্থী হয়ে প্রত্যয়ী ঊষারানি  

"৭০ হাজার ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার তুলে দেব।" চতুর্থবার মিনাখাঁ বিধানসভা থেকে তৃণমূলের (TMC)...

ড্রোন আতঙ্ক! একই দিনে দক্ষিণবঙ্গের ২ জেলায় উদ্ধার, তদন্তে পুলিশ

একই দিনে দক্ষিণবঙ্গের ২ জেলায় উদ্ধার দুই ভিন্ন ধরনের ড্রোন (Drone)। একটি সমুদ্রতটে ও অন্যটি ধানক্ষেতে। দক্ষিণ ২৪...