Friday, June 5, 2026

হাই কোর্টের নির্দেশিত পথেই মিছিল ডিএ আন্দোলনকারীদের

Date:

Share post:

অনুমতি পাওয়া নিয়ে দীর্ঘ চাপানউতোর চলছিলই। অবশেষে বৃহস্পতিবার শর্তসাপেক্ষে বকেয়া মহার্ঘ্য ভাতার (DA) দাবিতে নবান্ন (Nabanna) অভিযানে সামিল ডিএ আন্দোলনকারীরা (DA Protesters)। এদিন মিছিলের রুট পরিবর্তন করে নবান্ন অভিযানে অনুমতি দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। এদিন বেলা গড়াতেই হাওড়া স্টেশন থেকে ফেরিঘাট থেকে বঙ্কিম সেতু, এমজি রোড, হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করেন আন্দোলনকারীরা। তবে আগে তাঁরা যে পথে মিছিলের সিদ্ধান্ত নিয়েছিলেন সেই পথে তাঁরা না যেতে পেরে আদালতের নির্দেশিত পথেই মিছিল করতে হয় তাঁদের। এদিন রুট বদল করে দুপুর আড়াইটে নাগাদ মিছিল শুরু করে কোর্ডিনেশন কমিটি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইতিমধ্যে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করলেও শান্ত হননি আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রী বারবার জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের কর্মীদের মতো রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। তারপরেও মুখ্যমন্ত্রী ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও মন গলেনি আন্দোলনকারীদের। আর সেকারণেই একাধিকবার শহরের রাজপথে বিক্ষোভ, আন্দোলনে সামিল যৌথ সংগ্রামী মঞ্চ।

তবে এদিন মিছিলের অনুমতি মিললেও যাত্রাপথ বদল করতে বলেন বিচারপতি। যে পথে ডিএ আন্দোলনকারীরা নবান্নে যাবেন বলে আগেভাগে স্থির করেছিলেন, সেই পথে যাওয়া যাবে না বলে স্পষ্ট নির্দেশ দেন বিচারপতি মান্থা। গত ২ তারিখ এই মামলার রায় দেয় কলকাতা হাই কোর্ট। উল্লেখ্য, বিগত কয়েকমাস ধরে মহার্ঘ ভাতার দাবিতে চলছে আন্দোলন। ৪ মে নবান্ন অভিযান করার অনুমতি চেয়ে ডিএ আন্দোলনকারীরা এর আগে পুলিশের দ্বারস্থ হলেও মিছিলের অনুমতি মেলেনি। এরপরই ধর্মতলা থেকে নবান্ন পর্যন্ত মিছিলের অনুমতি না পেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় সংগ্রামী যৌথ মঞ্চ। পরে মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয় মামলা।

কিন্তু রাজ্যের তরফে আগেই জানানো হয়েছিল যে রুটে মিছিলের কথা ছিল সেই রাস্তা অত্যন্ত ঘিঞ্জি। পাশাপাশি ওই রুটে রাজভবন, হাই কোর্টের মতো একাধিক গুরুত্বপূর্ণ ভবন রয়েছে। আর বৃহস্পতিবার এই মিছিল হলে দিনের ব্যস্ত সময় অবরুদ্ধ হয়ে যেতে পারে রাস্তা। চরম সমস্যার সম্মুখীন হতে পারেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রীরা। আর সেকারণেই মিছিলের রুট বদলের সিদ্ধান্ত নেয় কলকাতা হাই কোর্ট। উল্লেখ্য, মহার্ঘ্য ভাতা মেটানোর দাবিতে দীর্ঘদিন আন্দোলন চালাচ্ছেন যৌথ সংগ্রামী মঞ্চ। এই নিয়ে মামলাও চলছে সুপ্রিম কোর্টে। সেই মামলার ভবিষ্যৎ এখনও দেশের শীর্ষ আদালতে ঝুলে থাকলেও তার মধ্যেই কলকাতা হাইকোর্ট, ডিএ আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য সরকারকে বৈঠকে বসার নির্দেশ দেয়। সেই নির্দেশ মতো গত ২১ এপ্রিল নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন যৌথ মঞ্চের প্রতিনিধিরা।

 

 

 

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...