Monday, March 16, 2026

অরিজিতের হাসপাতাল তৈরিতে প্রশাসনকে সাহায্যের নির্দেশ মমতার

Date:

Share post:

দেশজোড়া খ্যাতি অথচ গ্রামের বাড়িতে অতি সাধারণ জীবনযাপন করেন গায়ক অরিজিৎ সিং(Arijit Singh)। এলাকার উন্নয়নের ও সাধারণ মানুষের জন্য কাজ করতে সর্বদা উদ্যোগী তিনি। এহেন অরিজিৎ চান মুর্শিদাবাদের জঙ্গিপুরে জনসাধারণের জন্য হাসপাতাল(Hospital) তৈরি করতে। মুখ্যমন্ত্রীকে জানিয়ে ছিলেন নিজের সেই ইচ্ছার কথা। বৃহস্পতিবার মালদায়(Maldah) প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) প্রশাসনকে নির্দেশ দিলেন অরিজিতের হাসপাতাল তৈরিতে সাহায্য করার।

বৃহস্পতিবার একত্রে মালদহ ও মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকেই জঙ্গিপুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, অরিজিৎ সিংয়ের এই মহান উদ্যোগে প্রশাসনকে সাহায্য করার। বৈঠকে মুর্শিদাবাদের স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে আলোচনা শুরু হতে মুখ্যমন্ত্রী অরিজিতের হাসপাতাল তৈরির ইচ্ছের কথা তুলে ধরেন। তিনি জানান, অরিজিৎ জেলার ছেলে। জেলার জন্য ও কিছু করতে চায়। আমাকে বলছিল, “একটা হাসপাতাল তৈরির কথা। যদিও জঙ্গিপুরে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল রয়েছে, তবু অরিজিৎ হাসপাতাল বানালে জেলাবাসীর সুবিধাই হবে। ওর কাজে তোমরা সাহায্য করো।”

উল্লেখ্য, গত বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত হয়েছিল গায়ক অরিজিৎ সিংয়ের। সেখানেই মুখ্যমন্ত্রীকে অরিজিৎ জানিয়েছিলেন নিজের এলাকায় একটি হাসপাতাল তৈরির ইচ্ছের কথা। মুখ্যমন্ত্রীও তাঁর উদ্যোগের কথা শুনে তাঁকে সাহায্যের আস্বাস দেন। অবশেষে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক থেকে ওই হাসপাতাল তৈরিতে সাহায্যের জন্য প্রশাসনকে নির্দেশ দিলেন তিনি।

spot_img

Related articles

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...