Friday, May 15, 2026

অ.শান্ত মণিপুরকে শান্ত করতে দ্রুত পদক্ষেপ নিক কেন্দ্র! শাহকে চিঠি তৃণমূল সাংসদ সুস্মিতার

Date:

Share post:

উপজাতি ছাত্র সংগঠনের ডাকা মিছিলকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল মণিপুর (Manipur)। বুধবার আচমকাই উত্তপ্ত হয়ে উঠল উত্তর-পূর্ব ভারতের রাজ্যের পরিস্থিতি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা রাজ্যে ৫ দিনের জন্য বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা (Internet Service)। উপজাতি এবং উপজাতিভুক্ত সম্প্রদায় নয় এমন জনগোষ্ঠী অধ্যুষিত ৮ জেলায় জারি করা হয়েছে কার্ফু (Carfew)। আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ (TMC MP) সুস্মিতা দেব (Sushmita Dev)। এদিন চিঠিতে সাংসদ অভিযোগ জানান, “যেখানে একটি রাজ্যে মানুষের জীবন সঙ্কট দেখা দিয়েছে সেই পরিস্থিতিতে অন্য একটি রাজ্যে নির্বাচনী প্রচারকে অগ্রাধিকার দেওয়া কোনওভাবেই কাম্য নয়।”

উল্লেখ্য, আদিবাসী বিক্ষোভের জেরে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তরপূর্বের রাজ্য মণিপুরে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনা। পাশাপাশি মণিপুরের রাজধানী ইম্ফলে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন। আর উত্তর পূর্বের এই রাজ্যে তৈরি হওয়া বিক্ষোভ এবং অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগপ্রকাশ করলেন তৃণমূল সাংসদ সুস্মিতা। তিনি চিঠিতে লিখেছেন, বিজেপি দেশে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে ফের ক্ষমতায় এসেছে। কিন্তু বর্তমানে এক অন্যরকম পরিস্থিতি দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন চলছে। আর এই বিষয়টিতেই পরিষ্কার যে মণিপুরে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। এটা বিজেপি সরকারের (BJP Government) ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। এরপরই সুস্মিতা জানান, বাংলায় কিছু হলে অতিসক্রিয় হয়ে ওঠেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু এখন মণিপুরে তিনি কী করেন দেখা যাক।

তিনি আরও লেখেন, মণিপুরে আইনশৃ্ঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। সেখানে হিংসা এবং অগ্নিসংযোগ প্রতিদিনের ঘটনা হয়ে উঠেছে। পাশাপাশি নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ, আর সেকারণেই চরম ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। অন্যদিকে, মণিপুর সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে দাবি করে সুস্মিতার অভিযোগ, পরিস্থিতি শান্ত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক কেন্দ্রীয় সরকার। চিঠিতে সুস্মিতা আরও উল্লেখ করেছেন, কোনও অবিজেপি শাসিত রাজ্যে যে কোনও পরিস্থিতি দেখা দিলে প্রতিনিধি দল পাঠানোর পাশাপাশি রাজ্যপালের সঙ্গে দেখা করা সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়। আশা করি এই রাজ্যেও তেমনটা করা হবে।

 

 

Related articles

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...