Friday, May 8, 2026

হাত মেলানো দুরস্ত, পাক বিদেশমন্ত্রীকে দূরে দাঁড়িয়েই নমস্কার জানালেন জয়শঙ্কর

Date:

Share post:

বৃহস্পতিবারই তিনি বিদেশমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর প্রথমবারের জন্য ভারতে এসেছেন। আর ভারতে আসার আগেই এক ভিডিও বার্তায় ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন। আর শুক্রবার গোয়ায় (Goa) এসসিও কাউন্সিলের (SCO Council Meeting) বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থিত হওয়া পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারির (Bilawal Bhutto Zardari) সঙ্গে প্রথা মেনে করমর্দন করলেন না দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। উল্টে ভারতীয় প্রথা অনুসারে নমস্কার করেন জয়শঙ্কর। পাল্টা নমস্কার করেন বিলাবলও। উল্লেখ্য, গোয়ার রাজধানী পানাজিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এসসিও কাউন্সিলের বৈঠক। দু’দিনের এই বৈঠক চলবে শুক্রবার পর্যন্ত।

এসসিও গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের এই সম্মেলনে উপস্থিত থাকার জন্য আয়োজক দেশের কর্মকর্তা হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলেন জয়শঙ্কর। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবলকেও তিনিই আমন্ত্রণ জানান। বৃহস্পতিবারই উচ্চপদস্থ পাক আধিকারিকদের নিয়ে ভারতে আসেন বিলাবল। পাক বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত একটি ভিডিয়োয় বেনজির ভুট্টোর পুত্রকে বলতে শোনা যায়, “গোয়ায় এসসিও কাউন্সিলের বৈঠকে আসতে পেরে খুব ভাল লাগছে। আশা করছি এই সম্মেলন সফল হবে।” পাশাপাশি ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে তাঁর গঠনমূলক আলোচনা হবে বলেও আশাপ্রকাশ করেছিলেন বিলাবল। কিন্তু সেই সম্ভাবনা খুব কম বলেই জানা যাচ্ছে।

তবে বিলাবলের মোদিকে নিয়ে কুমন্তব্যের পরই পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে চিড় ধরে। আর এদিনের অনুষ্ঠানে জয়শঙ্করের আচরণই মনে করিয়ে দিল এত সহজে সেই ক্ষতে প্রলেপ লাগবে না।

 

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...