Friday, May 8, 2026

কনভয়ে ইসরাফিলকে পিষে মারার পর জনরোষের ভয়ে দিনভর বাড়িতেই লুকিয়ে শুভেন্দু

Date:

Share post:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suhendu Adhikari) বেপরোয়া গাড়ির ধাক্কায় চণ্ডীপুরে(chandipur) প্রাণ হারিয়েছেন তরতাজা যুবক শেখ ইসরাফিল। নিরীহ এই যুবককে রাতের অন্ধকারে পিষে দিয়ে পালিয়ে যান শুভেন্দু অধিকারী। সেই ঘটনার পর জনরসের ভয়ে শুক্রবার দিনভর বাড়ি থেকে বের হননি নন্দীগ্রামের(Nandigram) বিধায়ক। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে চন্ডিপুর সহ নন্দীগ্রামের জায়গায় রাস্তা অবরোধ ও প্রতিবাদ মিছিল করছে তৃণমূল। এদিকে কলকাতা থেকে যাওয়া ৮ সদস্যের প্রতিনিধিরা মৃতের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করে কথা বলে সবরকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে।

বৃহস্পতিবার রাতে শুভেন্দুর কনভয়ের গাড়ি ওই যুবককে পিছিয়ে দেওয়ার পর গুরুতর আহত ইসরাফিলকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে শুভেন্দুর পালিয়ে যাওয়ার খুব্ধ এলাকাবাসী। চূড়ান্ত অমানবিক ও ক্রিমিনালের মতো আচরণে ক্ষুব্ধ গোটা পূর্ব মেদিনীপুর জেলা। ক্ষোভে ফুঁসছে চন্ডীপুর থেকে নন্দীগ্রাম – তমলুক- কাঁথি সমস্ত অঞ্চলের সাধারণ মানুষ। এই ঘটনায় শুভেন্দুর গ্রেফতারী চেয়ে সকাল থেকে বিক্ষোভে সামিল হয়েছেন এলাকার মানুষ। অভিযোগ উঠেছে, তীব্র গতিতে বেপরোয়া ভাবে কনভয় ছুটিয়ে রোজই যাতায়াত করেন বিরোধীদলনেতা।

বৃহস্পতিবার রাতেও ভয়ংকর গতীতে কাঁথির দিকে ছুটছিল কনভয়। জানা গিয়েছে, শুভেন্দুর গাড়ির দুপাশে জিকজ্যাক করে চলে একাধিক গাড়ি। তাতে রাস্তার দুপাশে জায়গা আরও ছোট হয়ে আসে। জনবহুল ভৈরবতলা এলাকায় বৃহস্পতিবার রাতেও তাই হয়েছিল। তখনই কনভয়ের গাড়ি পিষে দেয় ইসরাফিলকে। রাতেই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে এলাকা। জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। আজও তা অব্যাহত রয়েছে। কিন্তু শুভেন্দু জনরোষের ভয়ে লুকিয়ে রয়েছে কাঁথির বাড়িতে।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...