Thursday, May 14, 2026

আজ দৌলতাবাদে অভিষেকের পদযাত্রা ঘিরে চড়ছে উন্মাদনার পারদ!

Date:

Share post:

‘তৃণমূলের নব জোয়ার’ (Trinamoole Nabo Jowar) কর্মসূচি নিয়ে আজ শনিবার মুর্শিদাবাদের দৌলতাবাদে পদযাত্রা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এরপর রানিনগরের (Raninagar)সভা করবেন বলে জানা যাচ্ছে। ভগবানগোলার অধিবেশন করেই রাত্রিবাস অভিষেকের। লালবাগের কাটরা মসজিদে শুরু অভিষেকের পদযাত্রা।

কোচবিহার থেকে কাকদ্বীপ , টানা দুমাস জনসংযোগ যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইটাহার থেকে মুর্শিদাবাদ , অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যেভাবে জনপ্লাবনের দেখা মিলেছে তাতে চোখ টাটিয়েছে বিরোধীদের। গত ১১ দিনের জনসংযোগ যাত্রায় নজির গড়েছেন অভিষেক। কখনও তাঁকে রাস্তাতে জড়িয়ে ধরছে বিশাল জনস্রোত। আবার কখনও গাড়ির ছাদে উঠে বক্তব্য রাখতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গতকাল অর্থাৎ শুক্রবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকায় আরবী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন অভিষেক। পাশাপাশি দলের মধ্যে যাতে কোন সমস্যা না হয় সেই নিয়ে কড়া দাওয়াইও দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ শনিবার সকাল থেকে ফের নয়া উদ্যমে শুরুর তাঁর কর্মসূচি।

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...