Sunday, May 3, 2026

বিরাট-গম্ভীর ঝা*মেলা, বোর্ডকে চিঠি কোহলির

Date:

Share post:

গত ১ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ শেষে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক। ম‍্যাচ শেষে ঝামেলায় জড়ান বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। সেই ঝামেলার কারণে ম্যাচ ফি ১০০ শতাংশ জরিমানা করা হয় বিরাট-গম্ভীরকে। আর সেই নিয়েই ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিলেন বিরাট।

সূত্রের খবর, বিসিসিআইকে সেই চিঠিতে বিরাট জানিয়েছেন যে, বোর্ড তাঁর ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়াতে খুশি নন তিনি। এছাড়াও বিরাট আরও বলেন, তিনি এমন কিছু গম্ভীরকে বলেননি যে যার জন্য এত বড় শাস্তি দেওয়া হল।

লখনৌতে গত ১ মে আরসিবি বনাম লখনৌ ম্যাচের পর তৈরি হয়েছিল তুমুল বিতর্ক। ঝামেলায় জড়ান বিরাট-গম্ভীর। প্রসঙ্গত, এই দুই দল এর আগে বেঙ্গালুরুতে একটি ম্যাচ খেলে সেখানে গম্ভীর ঠোঁটে আঙুল দিয়ে দর্শকদের চুপ করতে বলেছিলেন। জয়ের পর আগ্রাসী ভাবে উল্লাস করতে থাকেন গম্ভীর। লখনৌয়ে খেলতে এসে পাল্টা জবাব দেন বিরাটও। লখনৌয়ে অনেক আরসিবি সমর্থকরা এসেছিলেন। বিরাট তাঁদের আরও জোরে চিৎকার করতে উৎসাহ দেন। মাঠের মধ্যে আঙুল দেখিয়ে চুপ করতে বলেন কাউকে। ম্যাচ শেষে উত্তেজনা আরও বাড়ে। গৌতম গম্ভীর আর বিরাট কোহলির মধ্যে হয় ঝামেলা।

আরও পড়ুন:নীরজকে শুভেচ্ছা মমতার, টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ‍্যমন্ত্রী


 

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...