Tuesday, June 23, 2026

নীরজকে শুভেচ্ছা মমতার, টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ‍্যমন্ত্রী

Date:

Share post:

শুক্রবার কাতার স্পোর্টস ক্লাবের মাঠে ডায়মন্ড লিগের জ্যাভলিন ইভেন্টে নেমে একনম্বরে শেষ করেন নীরজ চোপড়া। ডায়মন্ড লিগে সোনা জয় করেন তিনি। ৯০ মিটারের লক্ষ্য সামনে ছিল। সেটা অধরাই থেকে গেল। তবে নীরজ ৮৮.৬৭ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে সবাইকে টপকে যান। আর এই সাফল্যের পরই নীরজকে শুভেচ্ছা জানালেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

এদিন টুইটারে শুভেচ্ছা জানিয়ে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় লেখেন,” তিনি গেলেন, জয় করলেন আবার! আমাদের সোনার ছেলে নীরজ চোপড়ার কী অসাধারণ পারফরম্যান্স। দোহা ডায়মন্ড লিগে বিশ্বব্যাপী  ৮৮.৬৭ মিটার থ্রো করে সোনা জয়ের জন্য তোমাকে আন্তরিক অভিনন্দন। দেশবাসী তোমার দুর্দান্ত জয় উদযাপন করছে।”

এদিকে ডায়মন্ড লিগে সোনা জয়ে উচ্ছ্বসিত নীরজ। সোনা জয়ের পর নীরজ বলেন,”এমন একটা সাফল্য পেয়ে আনন্দিত। তবে এখনও নিজের সেরা ফর্মে পৌঁছতে পারিনি। তবে এই সোনা আমাকে অবশ্যই লক্ষ্যপূরণের পথে এগিয়ে নিয়ে যাবে। ডায়মন্ড লিগ নিঃসন্দেহে অ্যাথলেটিক্সের ক্ষেত্রে বিরাট একটি মঞ্চ। আমি খোলা মনে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। যেকোনও অ্যাথলিটের কাছে ডায়মন্ড লিগে সাফল্য পাওয়া একধরনের নিজের সঙ্গে লড়াই করা। এখানকার পরিবেশ দারুণ উপভোগ করেছি। তাই ৯০ মিটারের লক্ষ্যপূরণ না করতে পারলেও হতাশ হচ্ছি না।”

আরও পড়ুন:সতীর্থ ও ক্লাবের কাছে ক্ষমা চাইলেন মেসি


 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...