Monday, March 16, 2026

শেষ মুহূর্তে প্রচারে কর্নাটকে ২৬ কিমি রোড শো মোদির, তোপ কংগ্রেসকে

Date:

Share post:

আগামী বুধবার বিধানসভা নির্বাচন তার আগে কর্ণাটকে প্রচারে গিয়ে কার্যত ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। শনিবার কর্ণাটকের হাভেরি জেলায় সফর করেন মোদি। সেখানেই করলেন ২৬ কিলোমিটার দীর্ঘ রোড শো। বিশেষ পাগড়ি মাথায় পরে এদিন জনতার উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় তাঁকে। বিজেপির তরফে গোটা রাস্তা জুড়ে ছিল মোদিকে লক্ষ্য করে পুষ্পবৃষ্টির আয়োজন। এদিন বোম্মানাহাল্লি কেন্দ্রের কোনানাকুন্তের সোমশ্বরা সভা ভবন থেকে রোড শো(Road Show) শুরু হয়। ১৩ টি বিধানসভাকেন্দ্র পেরিয়ে মাল্লেশ্বরমের কাদু মাল্লেশ্বরা মন্দিরে শেষ হয় মোদির রোড শো। রোড শো শেষে একটি জনসভাও করেন প্রধানমন্ত্রী(Prime Minister)। যেখান থেকে কংগ্রেসকে(Congress) উদ্দেশ্য করে তীব্র আক্রমণ শানান তিনি।

রোড শোর পর জনসভা থেকে কংগ্রেসকে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “তুষ্টিকরণের রাজনীতি, ভোট ব্যাঙ্কের রাজনীতি, বিজেপি সরকারের প্রকল্প বন্ধ করা এবং লিঙ্গায়েত ও ওবিসি সম্প্রদায়কে গালি গালাজ করার পুরনো অভ্যাস ছাড়বে না কংগ্রেস। কংগ্রেসের কূটনীতিতে শোকাহত গোটা কর্নাটক।” পাশাপাশি রোড শোতে মানুষের উচ্ছ্বাস দেখে খুশি প্রধানমন্ত্রী বলেন, “শনিবার সকালে বেঙ্গালুরুর জনতা জনাধর্নের দর্শন করতে গিয়েছিলাম, এই জনগণ আমি আগে কখনই দেখিনি। এই জনগণের মধ্যে প্রেম আর ভালবাসা ছিল। আর ছিল স্নেহ। আমি বেঙ্গালুরুতে যা দেখেছি তাতে আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, এই নির্বাচনে মোদি, বিজেপির নেতা কর্মীরা নয়, বিজেপির হয়ে লড়াই করছে কর্ণাটকের সাধারণ মানুষ। এই নির্বাচন সম্পূর্ণ মানুষের নিয়ন্ত্রণে।

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...