Monday, April 6, 2026

অনুষ্ঠানের মাঝে বিদ্যুৎ বিভ্রাট! অন্ধকারেও নিজের ভাষণ চালিয়ে গেলেন রাষ্ট্রপতি

Date:

Share post:

রাষ্ট্রপতির অনুষ্ঠান চলাকালীন বিদ্যুৎ বিভ্রাট! নিভে গেল গোটা অডিটোরিয়ামের আলো। গোটা ঘর অন্ধকার। কিন্তু তাতে এতটুকু বিচলিত না হয়ে নিজের ভাষণ চালিয়ে গেলেন তিনি। তাও টানা ৯ মিনিট! রাষ্ট্রপতিকে এভাবে দেখে মুগ্ধ ছাত্রছাত্রীরা। তবে রাষ্ট্রপতির সফরের মাঝে এহেন বিদ্যুৎ বিভ্রাটে যথেষ্ট সমালোচিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার ওড়িশার শ্রীরাম চন্দ্র ভঞ্জ দেও বিশ্ববিদ্যালয়ের (Sriram Chandra Bhanja Deo Univ)- একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ঠিক যে সময় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তখনই হয় লোডশেডিং। গোটা অডিটরিয়াম অন্ধকারে ঢেকে যায়। অন্ধকারের মাঝেই নিজের বক্তব্য চালিয়ে যান রাষ্ট্রপতি। টানা ৯ মিনিট ধরে চলে লোডশেডিং। টানা ৯ মিনিট অন্ধকারেই নিজের বক্তব্য পেশ করেন দ্রৌপদী মুর্মু। তবে এহেন বিভ্রাটের জন্য যথেষ্ট সমালোচিত হয়েছে বিশ্ববিদ্যালয় (University) কর্তৃপক্ষ। ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য।

আরও পড়ুন- দীর্ঘ প্রতিক্ষার অবসান! সিলেট-মেঘালয় বর্ডারে চালু হল ‘সীমান্ত হাট’

 

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...