Thursday, May 14, 2026

ময়নায় বিজেপি নেতার মৃ*ত্যুতে জারি পুলিশি তল্লাশি , গ্রে*ফতার মোট ৪,

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরে ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার মৃত্যুর ঘটনায় জারি পুলিশি অভিযান। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আরও একজনকে গ্রেফতার করল ময়না পুলিশ।শৃতের নাম সুব্রত মণ্ডল। এই নিয়ে ওই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৪।

আরও পড়ুন:‘আমাদের কোনও রাজা নেই’! চার্লসের রাজ্যাভিষেকের মাঝেই উঠল স্লোগান, গ্রে*ফতার বহু

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজয়কৃষ্ণকে খুনের অভিযোগে যে ৩৪ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল, সেই তালিকায় নাম ছিল না সুব্রতর। ওই ঘটনায় যে তিন জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, তাঁদের জেরা করে সুব্রতর নাম পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সুব্রতকে জেরা করছে পুলিশ।

অন্যদিকে, গত বৃহস্পতিবার বাকচার মিলন ভৌমিককে বলাইপণ্ডায় তাঁর মেয়ের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর পর শনিবার গ্রেফতার করা হয় গোড়ামহল গ্রামেরই বাসিন্দা নন্দন মণ্ডল এবং সুজয় মণ্ডলকে। পূর্ব মেদিনীপুরের জেলার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃতদের রবিবার হাজির করানো হবে তমলুক আদালতে। সেই সঙ্গে এই ঘটনায় বাকি অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে।


গত সোমবার রাতে ময়নার বাকচা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। এনিয়ে তপ্ত হয়ে ওঠে এলাকা। শুরু হয় ব্যাপক রাজনৈতিক চাপানউতোর। হত্যার পিছনে তৃণমূলকে দায়ী করে প্রতিবাদে নামে বিজেপি। শুভেন্দু অধিকারী নিজে এলাকায় গিয়ে একাধিক কর্মসূচি পালন করেন। হত্যাকাণ্ডের কিনারা করতে তৎপর হয় জেলা পুলিশ।

 

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...