Thursday, May 14, 2026

জেল পালিয়ে গঙ্গায় চোর! ডুবুরি নামালো পুলিশ

Date:

Share post:

রবিবার এক অদ্ভুত কান্ডের সাক্ষী হল হাওড়ার বালি থানার পুলিশ (Bally Police Station) । থানা থেকে দারোগাবাবুর চোখ এড়িয়ে চোর সোজা গঙ্গায় (Ganga) ঝাঁপ দিয়েছেন। এই খবর জানার পর কার্যত কিংকর্তব্যবিমূঢ় পুলিশ। যতক্ষণে গঙ্গার এপার থেকে সাধারণ মানুষ চোর চোর বলে চিৎকার করছেন , ততক্ষণে সাঁতরে মাঝ গঙ্গায় পৌছে গেছেন চোর বাবাজি। যদিও পলায়নের শেষ রক্ষা হল না। শেষমেষ শ্রীঘরেই ফিরতে হল তাঁকে।

প্রশ্নের মুখে বালি থানার (Bally Police Station) নিরাপত্তা। রবিবার পুলিশের চোখ এড়িয়ে থানা থেকে দৌড়ে কী করে গঙ্গায় চোর ঝাঁপ মারলো, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পিছনে পুলিশ দৌড়েছিল বটে। কিন্তু সাঁতারু চোর গঙ্গা দেখে পলায়নের শ্রেষ্ঠ উপায় হাতের কাছে পেয়ে গেছিল। জোয়ারের টানে সে ধীরে ধীরে বালি ব্রিজের দিকে চলেও যায়।ততক্ষণে সাধারণ মানুষ চোরকে তাড়া করে গঙ্গায় ঝাঁপ মেরেছেন। দীর্ঘ সাঁতারের জেরে ক্লান্ত চোর বাঁচার জন্য যেই না নৌকা আকড়ে ধরেছে, ব্যাস তাতেই চোরকে ধরতে সুবিধা হল । পরে নৌকা করেই চোরকে বালির নিমতলা ঘাটে (Nimtala Ghat) নিয়ে আসা হয়।

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...