Tuesday, March 17, 2026

SNU-র সমাবর্তনে শেক্সপিয়ার-স্মরণ রাজ্যপালের, শিক্ষাক্ষেত্রে নয়া শপথের দিন: সত্যম রায়চৌধুরী

Date:

Share post:

পথ চলা শুরু হয়েছিল ২০১৮ সালে। মাত্র ৫ বছরেই পড়ুয়াদের ভরসা জোগাচ্ছে নিউ টাউনের সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় (Sister Nivedita University)। উদ্দেশ্য ছিল, শিক্ষাক্ষেত্রে পূর্ব ভারতের শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলা। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত ও উন্নততর শিক্ষার পাশাপাশি গবেষণামূলক শিক্ষার উপরও জোর দিয়ে চলেছে এসএনইউ (SNU)। আজ এসএনইউ-র প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় রাজারহাটের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। উপস্থিত আছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose), এস এন ইউ-র চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী (Satyam Roychoudhury), আমজাদ আলি খান, স্বামী সুধীরানন্দ মহারাজ, দেবাশিস সেন, মণিশঙ্কর মুখোপাধ্যায়, চন্দ্রশেখর ঘোষ প্রমুখ বিশিষ্টরা। রাজ্যপাল বলেন, নিবেদিতা ইউনিভার্সিটি আগামিদিনে দেশকে পথ দেখাবে। শিক্ষার কোনও বিকল্প নেই। শিক্ষাই পথ দেখাবে। এখানেও তিনি শেক্সপিয়ারের কথা উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী বলেন, আজকের এই সমাবর্তন শিক্ষাক্ষেত্রে নতুন করে শপথ নেওয়ার দিন। আমজাদ আলি খান বলেন, নিবেদিতাকে স্মরণ করে যেভাবে এই বিশ্ববিদ্যালয় শিক্ষাক্ষেত্রে নিজেদের জায়গা করে নিয়েছে, তার কোনও বিকল্প নেই।

৫৮টি স্নাতক, ২৯টি স্নাতকোত্তর, ১০টি ডিপ্লোমা কোর্স এবং ৩৪টি পিএইচডি কোর্সসহ মোট ১৩১টি কোর্স রয়েছে এখানে।মাত্র ৫ বছরেই প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীর ৫০০টি নামী সংস্থায় প্লেসমেন্ট হয়েছে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য, স্নাতকোত্তর এবং গবেষণারত শিক্ষার্থীদের জন্য ভারতের সেরা গন্তব্য হয়ে ওঠা।

 

 

spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...