Friday, May 15, 2026

তিনমাস অন্তর হবে পঞ্চায়েত প্রধানদের কাজের পর্যালোচনা, সাফ জানালেন অভিষেক

Date:

Share post:

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে গত তিনদিন ধরে মুর্শিদাবাদের (Murshidabad) রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সোমবার দিনভর বিভিন্ন জায়গায় রোড শো, জনসভা করার পর রাতে বড়েঞায় দলীয় কর্মীদের নিয়ে অধিবেশন করেন তিনি। আর সেখানে স্পষ্ট জানিয়ে দেন, আগামী পঞ্চায়েত ভোটে নির্বাচিত প্রধানদের কাজের পর্যালোচনা হবে তিনমাস অন্তর।

অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, একবার গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে যাওয়া মানেই পাঁচ বছরের জন্য নিশ্চিন্ত হয়ে যাওয়া নয়। তিনমাস অন্তর তাঁদের কাজের পর্যালোচনা হবে। যদি কোনও প্রধান ঠিকমতো কাজ করতে না পারেন, তাহলে তাঁকে তৎক্ষণাৎ সরিয়ে দেওয়া হবে। অভিষেক জানান ইতিমধ্যেই তিনজন পঞ্চায়েত প্রধানকে সরিয়ে দিয়েছেন তিনি। স্থানীয় মানুষের সঙ্গে প্রধানদের সুসম্পর্ক রাখার পরামর্শ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যেই জনসংযোগ যাত্রায় বেরিয়েছেন অভিষেক। সেখানে তৃণমূলের প্রার্থী হিসেবে কাকে চাইছেন সাধারণ মানুষ তা জানাতে পারছেন গোপন ব্যালটের মাধ্যমে। অভিষেকের কথায় প্রগতিশীল পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি নিয়েছেন তিনি। বাম জমানা এবং তার আগের কংগ্রেস জমানার পঞ্চায়েত ভোটের কথা স্মরণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তথ্য পরিসংখ্যান দিয়ে জানান, ২০০৮ বা তার আগের পঞ্চায়েত নির্বাচনগুলিতে কীভাবে রাজনৈতিক হিংসার বলি হয়েছেন মানুষ। সেই পরিস্থিতি বদলে সুষ্ঠুভাবে ভোট করে পঞ্চায়েত করার ডাক দিয়েছেন অভিষেক। আগামী দিনে যিনি কেন্দ্রের জনবিরোধী নীতি, ১০০ দিনের টাকা আটকে রাখার, বাংলাকে বঞ্চিত করার বিরুদ্ধে আওয়াজ তুলতে পারবেন সেই প্রার্থীকে পঞ্চায়েতে মনোনীত করার বার্তা দেন অভিষেক।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...