Monday, May 18, 2026

আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে সময়সীমা বেঁধে দিল খাপ পঞ্চায়েত

Date:

Share post:

২৩ এপ্রিল থেকে যন্তর মন্তরে ধর্না শুরু করেন কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। তাদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার। আর আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছে পাঞ্জাব, হরিয়ানার খাপ পঞ্চায়েতের নেতারা। আর এবার আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে সমাধানের সময়সীমা বেঁধে দিল খাপ পঞ্চায়েত।

খাপ নেতা এবং কৃষক নেতাদের নিয়ে ৩১ জনের একটি কমিটি তৈরি হয়েছে। এই কমিটিই আন্দোলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে। খাপ পঞ্চায়েতের তরফ থেকে বলা হয়েছে আগামী ২১ মে-র মধ্যেই বজরং পুনিয়া, বিনেশ ফোগাটদের সমস্যা মিটিয়ে ফেলতে হবে। ব্রিজভূষণকে গ্রেফতার করতে হবে। এই সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ করা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

জাতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা যৌন হেনস্তার দায়ে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নয়াদিল্লির যন্তরমন্তরে বসে আন্দোলন করছেন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পদকজয়ী একঝাঁক তারকা কুস্তিগির। শুরুতে ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর নিতে রাজি হয়নি দিল্লি পুলিশ। যদিও কুস্তিগিরদের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত এফআইআর নেওয়া হয়।

এদিকে গতরবিবার প্রতিবাদী কুস্তিগিরদের আন্দোলনে শামিল হতে যন্তরমন্তরে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার কৃষক। সংযুক্ত কিষাণ মঞ্চের নেতারাও উপস্থিত ছিলেন। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে গোটা দেশজুড়ে প্রতিবাদ মিছিল করা হবে।

আরও পড়ুন:পাঞ্জাবের বিরুদ্ধে ম‍্যাচ জিতিয়ে কী বললেন রাসেল-রিঙ্কু

 

 

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...