Monday, May 18, 2026

কসবায় নার্সিংহোমের লিফট ছিঁড়ে দুর্ঘ*টনায় মহিলা চিকিৎসকের মৃ*ত্যু!

Date:

Share post:

কসবায় নার্সিংহোমের লিফট ছিঁড়ে বড় দুর্ঘটনর মুখে পড়েছিলেন চিকিৎসক দম্পতি। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন চলছিল উভয়েরই। কিন্তু শেষরক্ষা হল না। গভীর রাতেই মৃত্যু হল ডাক্তার চৈতালী মিত্র-র। তাঁর স্বামী অনির্বাণ মিত্রর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে খবর হাসপাতাল সূত্রে। এখনও চিকিৎসা চলছে তাঁর। সোমবারের এই দুর্ঘটনায় নার্সিংহোমের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন:আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে সময়সীমা বেঁধে দিল খাপ পঞ্চায়েত


ডাক্তার অনির্বাণ মিত্র ও চৈতালি মিত্র। কসবার রাজডাঙায় একটি নার্সিংহোমের মালিক ছিলেন এই চিকিৎসক দম্পতি। সোমবার দুপুরে নার্সিংহোমের লিফট ছিঁড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। লিফটে করে নামার সময় আচমকাই লিফট ছিঁড়ে পড়ে। গুরুতর আহত হন চিকিৎসক দম্পতি। তাঁদের বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত ২ টো নাগাদ মৃত্যু হয় আহত ডাক্তার চৈতালি মিত্রর। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ডাক্তার অনির্বাণ মিত্র।


ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই সোমবার লিফট ছিঁড়ে পড়েছিল। তবে কী পরিস্থিতি ছিল লিফট, কেনই বা ত্রুটি হল যার জেরে মৃত্যু পর্যন্ত ঘটে গেল – সেসব খতিয়ে দেখা হচ্ছে। এদিকে চিকিৎসক চৈতালি মিত্রর মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার ও আত্মীয়রা।

 

 

Related articles

প্রথমবার জনতার দরবার: নতুন প্রজন্মের কথা শুনলেন মুখ্যমন্ত্রী

ডবল ইঞ্জিন একাধিক রাজ্যে যেভাবে জনতার দরবার করে থাকেন সেখানকার মুখ্যমন্ত্রীরা, সেভাবেই শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে বাংলার...

অবশেষে ED দফতরে হাজিরা সোনা পাপ্পুর, নিজেকে নির্দোষ বলে দাবি

খোঁজ পাচ্ছিল না পুলিশ (Police)। অবশেষে সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ED) দেখি মিলল বিশ্বজিৎ পোদ্দার (Biswajit Poddar) ওরফে সোনা...

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...