Monday, May 18, 2026

১০দিনের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ! ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

আগামী ১০দিনের মধ্যেই প্রকাশিত হবে এবছরের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) ফল। মঙ্গলবার, জোড়াসাঁকোয় রবীন্দ্রজয়ন্তী পালনের অনুষ্ঠানে গিয়ে এই ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। মঙ্গলবার, তিনি জানান, ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। আগামী ১০দিনের মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ করা যাবে বলে ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ফল প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সব কিছু ঠিক মতো চললে আগামী সপ্তাহেই ফল প্রকাশ হবে। কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে নির্দেশিকা প্রকাশ করবে পর্ষদ।

এবছর ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। শেষ হয় ৪ মার্চ। মে মাসে ফল প্রকাশ হবে বলে আগেই জানিয়ে ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Ganguli)। পর্ষদ সূত্রের খবর, আগামী সপ্তাহেই ফল ঘোষণা করে দেওয়া হতে পারে। তার আগে এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।

মুখ্য পরীক্ষকদের কাছ থেকে নম্বর জমা পড়েছে পর্ষদে। এখন মাধ্যমিকের ফল প্রকাশের দিন ঘোষণা শুধু সময়ের অপেক্ষা।

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...