Saturday, May 16, 2026

“ম্যাকবেথ বা জুলিয়াস সিজারের মতো লাগছে”, রাজ্যপালের “হ্যামলেট” সংলাপের পাল্টা দিলেন ব্রাত্য

Date:

Share post:

রাজ্যে এবার আনন্দ বোসের হাতধরে ফিরছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। এবার কী তাহলে জগদীপ ধনকড়ের ভূমিকায় দেখা যাবে বর্তমান রাজ্যপালকে।
বাংলায় সাংবিধানিক সঙ্কট দেখা দিলে তিনি চুপ করে থাকবেন না। গতকাল, সোমবার এমনি হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উইলিয়াম শেক্সপিয়রের “হ্যামলেট” নাটকের বিখ্যাত সংলাপ তুলে ধরে তুলনাও টেনেছিলেন রাজ্যপাল। তার ঠিক চব্বিশ ঘন্টা পর রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যপালকে পাল্টা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
সেই শেক্সপিয়ারেরই নাটকের দুই ট্র্যাজিক চরিত্রকে তুলে ধরে আনন্দকে বোসকে কটাক্ষের সুরে জবাব দিলেন ব্রাত্য বসু। রাজ্যপালকে ‘ম্যাকবেথ’ বা ‘জুলিয়াস সিজার’-এর মতো লাগছে বলে কটাক্ষ করেছেন নাট্যকার শিক্ষামন্ত্রী।

গতকাল, সোমবার জ‌োড়াসাঁকো ঠাকুরবাড়ির এক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যপাল। তিনি বলেছিলেন, ‘‘রাজ্যে আইনগত বা সাংবিধানিক সঙ্কট তৈরি হলে একজন রাজ্যপাল শেক্সপিয়রের হ্যামলেটের মতো ‘টু বি অর নট টু বি’-র সংশয় নিয়ে বসে থাকবেন না। কারণ, শিক্ষা আমাদের এটাই শেখায়।” এদিন তার জবাবেই ব্রাত্য বসু বলেন, ‘‘হ্যামলেট নয়, রাজ্যপালকে বরং ম্যাকবেথ বা জুলিয়াস সিজারের মতো লাগছে।’’

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ে রাজ্য এবং রাজ্যপালের সংঘাতের প্রসঙ্গ উঠে এসেছে শিক্ষামন্ত্রীর মন্তব্যে। তাঁর কথায়, ‘‘ক্ষমতা গ্রাস করার এক মানসিকতা দেখা যাচ্ছে ওঁর মধ্যে। আমরা কিন্তু বারে বারে চাইছি আলাপ-আলোচনার ভিত্তিতে কাজ করতে। উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করছেন। অনেকের ১০ বছরের অভিজ্ঞতা নেই। তাঁদেরও উপাচার্য নিয়োগ করছেন। উনি নিজেই নিয়মের কথা বলেন। কিন্তু নিজেই নিয়ম ভাঙছেন।’’

 

 

Related articles

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...