Thursday, June 4, 2026

ঘনিষ্ঠের হাত ঘুরে ২৬ কোটি কার কাছে? চার্জশিটে জানাল ইডি

Date:

Share post:

প্রাথমিকে নিয়োগ মামলায় নয়া মোড়। ইডির চার্জশিটে এ বার উঠে এল পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ আরও এক এজেন্টের নাম।চার্জশিটে ইডি জানিয়েছে, সন্তু গঙ্গোপাধ্যায় নামে ওই এজেন্টের বাড়ি বেহালায়।তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’। ইডির দাবি, এই সন্তুর কাছে বিভিন্ন সময়ে জমা পড়েছে নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা। এমনটাই দাবি ইডির চার্জশিটে।বেহালার ওই এজেন্ট এর কথা  ইডির জেরায় জানিয়েছেন আর এক অভিযুক্ত বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। আবার হুগলির প্রোমোটার অয়ন শীলকে জেরা করেও সন্তুর নাম জানতে পেরেছে ইডি।

শান্তনু জানিয়েছেন, ২০১২ এবং ২০১৪ সালের টেট পরীক্ষার্থীদের থেকে চাকরি দেওয়ার নামে প্রচুর পরিমাণে অর্থ তুলেছিলেন অয়ন। সেই টাকা তিনি হুগলির বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ এবং সন্তুকে দিয়েছিলেন। অয়ন এবং পার্থের মধ্যে তাঁরা সেতু হিসাবে কাজ করতেন। পৌঁছে দিতেন চাকরিপ্রার্থীদের অর্থ।

সোমবার নগর দায়রা আদালতে শান্তনু, অয়ন-সহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। সেই চার্জশিটে শান্তনুর বয়ানের পাশাপাশি অয়নের বক্তব্যও আদালতকে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জেরায় ইডির কাছে অয়ন স্বীকার করেছে, ২০১২ এবং ২০১৪ সালের টেট পরীক্ষার্থীদের থেকে নিয়োগের মূল্য বাবদ ৪৫ কোটি টাকা তাঁকে দিয়েছিলেন বিভিন্ন জেলার এজেন্টরা। এর মধ্যে ২৬ কোটি ৩০ লক্ষ টাকা অয়ন দিয়েছিলেন বেহালার সন্তুকে। কুন্তলই তাঁকে বলেছিলেন ওই টাকা সন্তুকে দিতে। অয়ন জানিয়েছেন, এ ছাড়াও ৬০ লক্ষ টাকা তিনি দিয়েছিলেন কুন্তলকে।

 

Related articles

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...