Sunday, June 21, 2026

১১ হাজার সরকারি গাড়ি বাতিলের নির্দেশ পরিবহন দফতরের!

Date:

Share post:

আদালতের (Court Order) নির্দেশ মেনে এবার রাজ্যের ১১ হাজার সরকারি গাড়ি (Government Vehicle) বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর (State Transport Department)। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেসব গাড়ির বয়স ১৫ বছরের বেশি , সেই গাড়িগুলিকেই বাতিল করা সিদ্ধান্ত জানানোর পর থেকে নির্দেশ কার্যকরী করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পরিবহন দফতর (State Transport Department) সূত্রে খবর গাড়ির নম্বর ধরে ধরে চিহ্নিতকরণের কাজ চলছে।

 

পুরনো গাড়ি থেকে দূষণের সম্ভাবনা অনেক বেশি পাশাপাশি সেইসব গাড়ির নিয়ন্ত্রণ ক্ষমতা সম্পর্কেও প্রশ্ন তুলেছে আদালত। তাই বিপদ এড়াতে কোন রকমে ঝুঁকি নিতে চাইনি প্রশাসন। ১৫ বছরের বেশি বয়সের গাড়ির তালিকায় রাজ্যের প্রায় ১০০ সরকারি বাস রয়েছে। সংখ্যাটা কম হওয়ায় এই বাস চিহ্নিত করে বাতিল করার কাজটা খুব একটা কঠিন হবে না বলেই মনে করছেন পরিবহন দফতরের কর্মীরা। একই সঙ্গে পরিবহণ দফতরের খাতা থেকেও ওই গাড়িগুলির নম্বর মুছে ফেলা হবে। তবে আচমকাই ১১ হাজার গাড়ি বাতিল করা সম্ভব নয় বলেই মনে করছেন পরিবহণ দফতরের একাংশ। ধাপে ধাপে কাজটি সম্পন্ন করতে হবে। আসলে পরিবহণ দফতর সূত্রে খবর, বাতিলের তালিকায় থাকা গাড়িগুলির মধ্যে একটা বড় অংশ পরিবহন দফতরের শীর্ষ আধিকারিকদের জন্য ব্যবহার হয়। এক ঝটকায় সব গাড়ি বাতিল করা হলে অথৈ জলে পড়বে পরিবহন দফতর। শীর্ষ আধিকারিকদের জন্য গাড়ির ব্যবস্থা করতে নাজেহাল হতে হবে। ১৫ বছরের বেশি বয়স যে সমস্ত বেসরকারি যানবাহনের তাদেরকে রাস্তায় নামার অনুমতি দেয় না পরিবহন দফতর। এবার সরকারি বাসের ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য হল।


 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...