Saturday, May 16, 2026

ফের পিছিয়ে গেল অমর্ত্য সেনের মামলার শুনানি

Date:

Share post:

ফের পিছিয়ে গেল নোবেলজয়ী অমর্ত্য সেনের মামলার শুনানি। বুধবার সিউড়ি জেলা আদালতে বিশ্বভারতীর বিরুদ্ধে করা অমর্ত্য সেনের মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে জেলা আদালতে আজ অনুপস্থিত ছিলেন স্বয়ং বিচারক। মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে ৩০ মে।

অমর্ত্য সেনের আইনজীবীরা জানান, আগামী দিনে বিশ্বভারতী ফের জেলা আদালতের অনুপস্থিতির কারণ দেখিয়ে কোনও অসুবিধা করতে পারেন। এমনকি তাঁরা শুনানির জন্য আবারও একটি দিন ধার্য করার জন্য অনুরোধ করেন। তাতে সহমত পোষণ করেন বিশ্বভারতীর আইনজীবীরাও। তারপরই এই মামলার শুনানির জন্য ফের দিন ধার্য করা হয় আগামী ৩০ মে।

মামলা শোনার জন্য ভারপ্রাপ্ত চতুর্থ জেলা জজ উপস্থিত থাকলেও যেহেতু কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন এই মামলা শুনবেন জেলা আদালতের বিচারক। তাই অমর্ত্য সেনের আইনজীবীরা জানান, জেলা আদালতের বিচারকের উপস্থিতিতেই এই মামলা শোনা হলে ভালো হয়।

শান্তিনিকেতনে ১৩ ডেসিমেল জমি নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে নোবেল জয়ী অমর্ত্য সেন ও বিশ্বভারতীর। জমি বেদখল করার অভিযোগ তুলে অমর্ত্য সেনকে একাধিকবার নোটিশ পাঠিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এমনকি অমর্ত্য সেনের বাসভবন ‘প্রতীচী’র দেওয়ালে নোটিশ আটকিয়ে দিয়ে আসে।

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...