Friday, June 26, 2026

“দীর্ঘদিনের অনুশীলন এবং কঠিন পরিশ্রমের ফল”, সূর্য কুমারের প্রশংসায় পঞ্চমুখ গাভাসকর

Date:

Share post:

চলতি আইপিএলে গত মঙ্গলবার ম্যাচে দূরন্ত পারফরম্যান্স করেছেন মুম্বই ব্যাটার সূর্য কুমার যাদব। ৩৬ বলে দুরন্ত ৮৩ রান করেছেন তিনি। এবার সেই সূর্যের পারফরম্যান্স নিয়ে নিজের অবস্থান থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে মন্তব্য করলেন প্রাক্তন জাতীয় অধিনায়ক সুনীল গাভাসকর। এক সাক্ষাৎকারে গাভাসকর বলেন, গত মঙ্গলবার বিরাট কোহলির দলের বিরুদ্ধে সূর্য কুমার যাদব যেভাবে রান করে ম্যাচ জেতালেন তা অনেকদিন মনে রাখার মতো। সূর্যকে দেখে ওই ম্যাচে মনেই হচ্ছিল না যে আইপিএল-এর মতো একটা মেগা ইভেন্টে ব্যাট হাতে খেলতে নেমেছে। যেভাবে সূর্য ব্যাট করেছিল তাতে মনে হচ্ছিল গলি ক্রিকেট খেলছে।
সূর্য এই সাফল্য পেয়েছে একদিনে নয়, এইরকম পারফরম্যান্স করতে গেলে দরকার হয় দীর্ঘদিনের অনুশীলন এবং কঠিন পরিশ্রম। তবে শুধু সূর্যকুমারই নন, গাভাসকর প্রশংসা করেছেন তরুণ ব্যাটার নেহাল ওয়াধেরারও। তাঁর মতে, সূর্যকুমারের সঙ্গে ওয়াধেরাও যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন। দুজনের পার্টনারশিপে ১৪০ রান যোগ হয়েছে।
শুধু গাভাসকরই নন,দুজনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আর এক প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। তিনি বলেন, নেহাল রঞ্জি ট্রফিতে পাঞ্জাবের হয়ে দূরন্ত খেলেন। তারপরই তাঁকে দলে নেয় মুম্বই। আর বিরাটদের বিরুদ্ধে তিলক ভার্মার বদলে দলে সুযোগ পেয়েই নেহাল প্রমাণ করেছে ওঁর ওপর ভরসা করে ভুল করেননি নির্বাচকরা।

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...