Sunday, May 3, 2026

উৎকর্ষ বাংলার হালহকিকৎ জানতে আজই বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্য সরকার উৎকর্ষ বাংলা প্রকল্পের অগ্রগতি ও বর্তমান অবস্থা নিয়ে জানতে বৈঠকে বসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার নবান্ন সংলগ্ন সভাঘরে প্রস্তাবিত এই বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi), স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, কারগরী শিক্ষা দফতরের সচিব, আধিকারিকরা ছাড়াও এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষিত যুবক যুবতীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

বেকার যুবকদের স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকার গত ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পটি শুরু করেছিল। এখানে বিভিন্ন বিষয়ে বিনামূল্যে তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রকল্পে প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হওয়া বেশ কিছু যুবক যুবতীদের সঙ্গেও মুখ্যমন্ত্রী কথা বলবেন। রাজ্যের একাধিক দফতরকে এই উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন দফতরের প্রধান সচিব অনুপ কুমার আগরওয়াল।

 

 

Related articles

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...