Wednesday, June 24, 2026

ইমরানের গ্রে.ফতারির প্রতিবাদে অ*গ্নিগর্ভ পাকিস্তান! প্রধানমন্ত্রীর বাড়িতেও হা.মলা

Date:

Share post:

ইমরান খান গ্রেফতার হওয়ার পর থেকেই বিক্ষোভে জেরবার পাকিস্তান।সরকারি সম্পত্তি ভাঙচুর থেকে শুরু করে সেনা শিবিরে হামলা চালাচ্ছে ইমরানের সমর্থকরা। এমনকী এক উচ্চপদস্থ সেনা অফিসারের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে আনাজপাতি, ঘরের খাবার-দাবারও লুটপাট করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে হামলার হাত থেকে বাদ যায়নি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাসভবনও। সূত্রের খবর, তাঁর বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হয়।

আরও পড়ুন:ফের অমৃতসরের স্বর্ণমন্দিরের কাছে বি.স্ফোরণ! ধৃ*ত ২

এই ঘটনার পরই বিক্ষোভকারীদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘যারা এভাবে দেশজুড়ে আগুন জ্বালাচ্ছেন, তাঁরা দেশের শত্রু। এঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হচ্ছে। আর সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনাকে সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসেবে দেখা হবে। যাঁরা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছেন, তাঁদের মোকাবিলা করবে সরকার।’

তবে শাহবাজের এসব হুঁশিয়ারিকে কার্যত ফুঁৎকারে উড়িয়ে দিয়েছেন ইমরান সমর্থকরা। পাক পাঞ্জাব পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে অন্তত ৫০০ জন ইমরান সমর্থক লাহোরের মডেল টাউনে প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা চালায়। বাড়ির বাইরে একটি পুলিশ ফাঁড়ি ও কয়েকটি গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এরপর প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হয়।
এদিকে শুধু ইমরান খান নন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের অন্যতম শীর্ষ নেতা ফাওয়াদ চৌধুরীকেও গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে অভিযুক্তকে পাকিস্তানের সুপ্রিম কোর্টের সামনে থেকে হাতেনাতে পাকড়াও করা হয়। লাহোর পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শহরে ১৪টিরও বেশি সরকারি ভবনে ভাঙচুর এবং ২১টির বেশি পুলিশের গাড়ি জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে সেনাও।

 

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...