Tuesday, May 5, 2026

বিয়েরবাড়িতে নাচতে নাচতে আচমকাই মাটিতে লুটিয়ে পড়লেন পাত্রের কাকা! তারপর?

Date:

Share post:

আনন্দ অনুষ্ঠানের মাঝেই বিষাদের সুর।পান-ভোজন থেকে শুরু করে গান-বাজনা-নাচ, সবমিলিয়ে এলাহি আয়োজন করেই বিয়ের অনুষ্ঠান চলছিল বিয়ে । আনন্দ সন্ধ্যায় অতিথিদের আগমনে রীতিমত গমগম করছিল বিয়েবাড়ি। ভাইপোর বিয়েতে নাচতে গিয়ে তাল কাটল। নাচতে নাচতে আচমকাই মাটিতে লুটিয়ে পড়লেন এক ব্যক্তি। হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। মর্মান্তিক সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলার ঘটনার সত্যতা কতটা? আদালতে তোপে CBI 

ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে।গত ৫ মে বালোদ জেলার ডাল্লি-রাঝারা শহরতলিতে চলছিল ওই বিয়ের অনুষ্ঠান।কিন্তু নাচতে নাচতে আচমকাই মৃত্যু হয় এক ব্যক্তির। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম দিলীপ রাউজকর। তিনি ভিলাই স্টিল প্ল্যান্টের ম্যানেজার। ভাইপোর বিয়েতে গিয়ে এমন মর্মান্তিকভাবে মৃত্যু হয় তাঁর।

পরিবারসূত্রে খবর, বিয়েবাড়ির একদিকে নব বর-বধূর বসার জন্য একটি সুসজ্জিত মঞ্চ বাঁধা হয়েছিল। নব বিবাহিত যুগল এবং অন্যদের সঙ্গে একটি পাঞ্জাবি গানের সঙ্গে তুমুল নাচে মাতেন দিলীপ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, নাচের মাঝখানে হঠাৎ থমকে যান তিনি। এরপর শারীরিক অস্বস্তিতে বসে পড়তে দেখা যায় তাঁকে। কয়েক মুহূর্ত পড়ে চিৎ হয়ে পড়ে যান মঞ্চের উপরে। আশপাশের লোকেরা দ্রুত ছুটে আসেন দিলীপের কাছে। যদিও তাঁকে বাঁচানো যায়নি। মঞ্চে পড়েই মৃত্যু হয় তাঁর । মুহূর্তে বিয়েরবাড়ির আনন্দ ফিকে হয়ে ওঠে।

 

 

Related articles

ধোনির শেষ অধ্যায়! অবসর নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে

ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni )যুগের অবসান হতে চলেছে, ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি,...

উধাও ডিসি শান্তনু, জারি লুক আউট নোটিশ

কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বহুদিন ধরেই তিনি উধাও। নিখোঁজ ডিসিপি...

রাহুল-সোনিয়ার ফোন, আসছেন অখিলেশ: বিরোধী জোট শক্তিশালী করার বার্তা তৃণমূল সুপ্রিমোর

“সোনিয়াজি আমাকে ফোন করেছিলেন। অখিলেশ যাদব (Akhilesh Yadav) কাল আসছে।“ মঙ্গলবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী জোট শক্তিশালী করার...

মহাকরণ নাকি নবান্ন? কোথা থেকে প্রশাসন চালাবে পদ্ম সরকার

২০১১ সালে বাম জমানা শেষ করে ক্ষমতায় এসেছিল মা-মাটি-মানুষের (Trinomul Govt.) সরকার। ক্ষমতায় আসার পর প্রথমে মহাকরণ ভবনে...