Friday, June 5, 2026

প্রকাশিত হল এএফসি এশিয়ান কাপের সময়সূচী, প্রথম ম‍‍্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া  

Date:

Share post:

বৃহস্পতিবারই প্রকাশিত হয়েছে ২০২৩ এএফসি এশিয়ান কাপের গ্রুপ বিন‍্যাস। কঠিন গ্রুপে রয়েছে ভারতীয় ফুটবল দল। গ্রুপ ‘বি’ বিভাগে রয়েছে সুনীল ছেত্রীর দল। এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে সিরিয়া, উজবেকিস্তান এবং অস্ট্রেলিয়া। আর এবার প্রকাশিত হল এএফসি এশিয়ান কাপের সময়সূচী।

১২ই জানুয়ারি ২০২৪, আয়োজক দেশ কাতারের সঙ্গে লেবাননের ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৩ এএফসি এশিয়ান কাপ। ১৩ জানুয়ারি গ্রুপ পর্যায় প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। প্রথম ম‍্যাচে ভারতের মুখোমুখি শক্তিশালী অস্ট্রেলিয়া। ভারতীয় সময় বিকেল ৫ টায় আহমাদ বিন আলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত।

এরপর সুনীলদের দ্বিতীয় ম‍্যাচ ১৮ই জানুয়ারি। প্রতিপক্ষ উজবেকিস্তান। সেই ম‍্যাচ হবে সন্ধ্যা ৮টায়। এই ম্যাচটিও হবে আহমাদ বিন আলি স্টেডিয়ামে। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটি ভারত খেলবে আল বাইত স্টেডিয়ামে সিরিয়ার বিরুদ্ধে। ম্যাচটি হবে ২৩ জানুয়ারি ভারতীয় সময় বিকেল ৫টায়। এশিয়ান কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি শেষ হবে ২৫ জানুয়ারি এবং টুর্নামেন্টের ফাইনাল হবে ১০ই ফেব্রুয়ারি।

আরও পড়ুন:যশস্বীর ইনিংসে মজে বোর্ড সচিব, দিলেন বিশেষ বার্তা

 

Related articles

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করে বিএসএফের সঙ্গে যোগাযোগ NIA-র 

বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Saokat Molla)? এমনটাই প্রাথমিক অনুমান কেন্দ্রীয়...

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...