Monday, May 18, 2026

রাজপথে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল, যানজটে বিরক্ত সাধারণ মানুষ

Date:

Share post:

রাজ্যজুড়ে যখন পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) প্রস্তুতি তুঙ্গে, তখন খাঁচা বন্দি মেধার প্রতীকী ছবি নিয়ে কলকাতার রাজপথে গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা (Group D Agitation)। শিয়ালদহ থেকে ধর্মতলা (Sealdah to Esplanade) পর্যন্ত মিছিলে ২০১৭ সালের রাজ্য গ্রুপ ডি (Group D) ওয়েটিং চাকরিপ্রার্থীরা খালি পায়ে হাঁটলেন। আন্দোলনকারীরা হাতে প্ল্যাকার্ড দিয়ে স্লোগান দিতে দিতে ধর্মতলার দিকে এগিয়ে যান। যোগ্য মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়ার আবেদন করেই এই মিছিল বলে জানান আন্দোলনকারীরা।

এদিন মিছিল থেকে আন্দোলনকারীরা বলেন, যাঁরা অযোগ্য তাঁরা আদালতে নির্দেশে চাকরি পেয়ে যাচ্ছেন। অথচ মাসের পর মাস বঞ্চিত হয়ে থাকতে হচ্ছে যোগ্যপ্রার্থীদের। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন তাঁরা। লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কেন এখনও চাকরি মিলছে না, এই অভিযোগ তুলেই আজ মিছিলের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। অফিস টাইমে শহরের ব্যস্ত রাস্তায় মিছিলের জেরে স্বাভাবিকভাবেই যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। গরমের দাবদাহের মাঝে যানজটে আটকে পড়ে স্বভাবতই বিরক্তি প্রকাশ করেন নিত্যযাত্রীরা। পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে ট্রাফিক ব্যবস্থার সচল রাখতে সচেষ্ট হয়।

 

Related articles

প্রথমবার জনতার দরবার: নতুন প্রজন্মের কথা শুনলেন মুখ্যমন্ত্রী

ডবল ইঞ্জিন একাধিক রাজ্যে যেভাবে জনতার দরবার করে থাকেন সেখানকার মুখ্যমন্ত্রীরা, সেভাবেই শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে বাংলার...

অবশেষে ED দফতরে হাজিরা সোনা পাপ্পুর, নিজেকে নির্দোষ বলে দাবি

খোঁজ পাচ্ছিল না পুলিশ (Police)। অবশেষে সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ED) দেখি মিলল বিশ্বজিৎ পোদ্দার (Biswajit Poddar) ওরফে সোনা...

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...