Thursday, April 23, 2026

রাজ্যের মুকুটে নয়া পালক! ফের স্কচ পুরস্কার পেল বাংলা

Date:

Share post:

কয়েকদিন আগেই চারটি স্কচ পুরস্কার পাওয়ার পর এদিন ফের মিলল সুখবর। পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের (West Bengal Industrial Development Corporation) ঝুলিতে এল স্কচ পুরস্কার (Skoch Award)। জাতীয় স্তরে আবার সমাদৃত বাংলা। করোনা কালে যেভাবে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে এই দফতর তা জাতীয় স্তরে বিশেষভাবে প্রশংসা পেয়েছে। পাশাপাশি ইয়াস , আম্ফানের মতো দুর্যোগ কাটিয়ে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম প্রতিমুহূর্তে রাজ্যের অর্থনৈতিক গতিকে সচল রাখার চেষ্টা করে গেছে। এর জন্য সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নিগমের ইজ অফ ডুইং বিজনেস। সেই জন্য কয়েক দফা বিচার বিবেচনার পরে বিশিষ্টরা নিগমকে এই সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

২০২০ থেকে ২২ সালের মধ্যে বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জের মোকাবিলা করেছে এই বাংলা। করোনা অতিমারীর প্রভাব থেকে শুরু করে একের পর এক ভয়ংকর ঘূর্ণিঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি মুখোমুখি হতে হয়েছে। এই কঠিন সময়ে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম সব বাধা পেরিয়ে সরকারি এবং বেসরকারি হাসপাতালে হ্যান্ড স্যানিটাইজার ,ফ্লোর ডিস ইনফেক্টেন্ট কিট , হাসপাতালের শয্যা ,সাবান , ডাস্ট বিন ব্যাগ সহ নানা ধরনের প্রয়োজনীয় জিনিস সরবরাহ করেছে । এই কাজে তারা অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে। এইসব দিক খতিয়ে দেখার পর বিশিষ্টদের বিচারে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম (West Bengal Industrial Development Corporation) জিতে নিয়েছে এ বছরের স্কচ পুরস্কার।

 

Related articles

বোমাবাজিতে আক্রান্ত তৃণমূল প্রার্থী, ভোটে অশান্ত মুর্শিদাবাদ! EVM বিভ্রাটে বিক্ষোভ মালদহে

গণতন্ত্রের উৎসবে উত্তপ্ত মুর্শিদাবাদ(Murshidabad Violence)। বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ডোমকলে। কোথাও বিভ্রাট, কোথাও আবার আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় পাওয়ারর...

প্রথম দফা নির্বাচনে আজ একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ, বিশেষ নজর নন্দীগ্রামে 

বাংলায় শুরু হল বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব (first phase of West Bengal assembly election)। বৃহস্পতিবার সকাল ৭ টা...

বিধানসভা নির্বাচনী ময়দানে বিজয়ের দল, আজ তামিলনাড়ুতে ভোটের লড়াই ত্রিমুখী

ছাব্বিশের নির্বাচনে তামিলভূমে ডিএমকে (DMK) বনাম এডিএমকে (All India Anna Dravida Munnetra Kazhagam) লড়াই নয়, বরং এবার জুড়েছে...

গরম এড়াতে সকাল সকাল ভোট দেওয়ার লম্বা লাইন, EVM বিভ্রাট বাঁকুড়ায়

রেকর্ড কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন (first phase of West Bengal election)। ১৬ জেলার...