Tuesday, June 23, 2026

গরুপাচারকাণ্ডে অভিযুক্ত এনামুল ‘ঘনিষ্ঠ’কে তলব সিবিআইয়ের

Date:

Share post:

গরুপাচারকাণ্ডে এনামুল ‘ঘনিষ্ঠ’কে শুক্রবার তলব করল সিবিআই। আজ সকাল ১১ নাগাদ জেনারুল শেখকে নিজামে প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে একটি নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন:প্রাক্তন স্বামীর অত্যা.চার নিয়ে মুখ খুললেন টলি অভিনেত্রী!

প্রসঙ্গত, এনামুল হক ও তাঁর তিন ভাগ্নের ঘনিষ্ঠ জেনারুল গরু পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ। গরু পাচার মামলায় সিআইডি যে তদন্ত করছে সেই মামলায় জেনারুলকে গ্রেফতার করা হয়েছিল। কিছুদিন আগে শর্তসাপেক্ষে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন জেনারুল।অন্যদিকে গরুপাচার মামলায় এনামুলের ঠিকানা এখন তিহার জেলে। একই মামলায় অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যা সুকন্যা মণ্ডলকেও তিহারে বন্দি। তাঁদের নামে ইতিমধ্যেই আদালতে চার্জশিট পেশ করা হয়েছে । আর এরইমধ্যে এনামুল ঘনিষ্ঠকে কেন সিবিআই তলব করল সে নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে কী নতুন কোনও তথ্যের হদিশ পেল সিবিআই? তাই কী আসানসোল আদালতের নির্দেশে জেনারুলকে জিজ্ঞাসাবাদ করতে ডেকে পাঠিয়েছে সিবিআই?

 

Related articles

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...