Thursday, April 23, 2026

তিন বছরের ডাক্তারি কোর্সের বিশেষজ্ঞ টিম গড়ল রাজ্য!

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যে চিকিৎসকের ঘাটতি মেটাতে ডাক্তারিতে তিন বছরের ডিপ্লোমা (Diploma in Medical Science) পাঠ্যক্রমের কথা বলেছিলেন। গতকাল তিনি জানান এই বিষয়ে প্রয়োজনীয় বিশেষজ্ঞ টিম গড়ে তারপর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেইমতো বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের (Health Expart) নিয়ে ১৪ জনের টিম তৈরি হল।

নবান্ন (Nabanna) সূত্রে খবর বিশেষজ্ঞদের এই টিম তিন বছরের ডিপ্লোমা ডাক্তারি পাঠ্যক্রমের বাস্তবতা এবং রূপায়ণ সম্পর্কিত নানা খুঁটিনাটি খতিয়ে দেখে রাজ্য সরকারকে এক মাসের মধ্যে রিপোর্ট দেবে। তারপরে স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের পরামর্শ নিয়ে এব্যাপারে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে। এই বিশেষজ্ঞ কমিটিতে থাকছেন-

১. সুকুমার মুখোপাধ্যায়
২. অভিজিৎ চৌধুরী
৩. গোপাল কৃষ্ণ ঢালী
৪. মাখনলাল সাহা
৫. মণিময় বন্দ্যোপাধ্যায়
৬.:ইন্দ্রনীল বিশ্বাস
৭. সুরিতা পাল
৮. মৈত্রেয়ী ভট্টাচার্য
৯. রেজাউল করিম
১০. অভীক ঘোষ
১১. সিদ্ধার্থ নিয়োগী, স্বাস্থ্য অধিকর্তা
১২. দেবাশিস ভট্টাচার্য, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা
১৩. অনিরুদ্ধ নিয়োগী, বিশেষ সচিব, স্বাস্থ্য শিক্ষা
১৪. আইএমএ এবং রাজ্য স্বাস্থ্য কমিশনের একজন মনোনীত প্রতিনিধি।

 

Related articles

আজ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার সিংহাসনে বসবে কে, আজ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফা নির্বাচনে (first phase of West Bengal assembly election 2026)...

বিজেপির ফর্ম-কেলেঙ্কারি ফাঁস: রায়গঞ্জে জঙ্গলে পড়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম!

বাংলার উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে পাল্লা দিতে ভোটের দিন যত এগিয়ে আসছে তত ফর্ম পূরণ করতে তৎপর হচ্ছে বিজেপির...

‘তৃণমূলের জয় এখন শুধু সময়ের অপেক্ষা’, নোয়াপাড়ার জনজোয়ারে আত্মবিশ্বাসী অভিষেক

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বুধবার উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা...

আরও কিছু পাওয়ার আশায়! ভোটের আগের রাতে দলবদল প্রাক্তন বিধায়কের

তৃণমূল তাঁকে টিকিট দিয়ে বিধায়ক করেছিল। কাজের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ এবার দেওয়া হয়েছে অজিত মাহাতোকে। তাতেই...