Sunday, May 3, 2026

বিরোধী ঐক্যে শান! জোড়া বৈঠকে যোগ দিতে চলতি মাসেই দিল্লি সফরে মমতা

Date:

Share post:

চলতি মাসের শেষে দিকে ফের দিল্লি (Delhi) যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নীতি আয়োগের (Niti Aayogs Meeting) পরিচালন পরিষদের বৈঠকে যোগ দিতে রাজধানী সফরে যেতে পারেন তিনি। ওই সময়ই দিল্লিতে বিরোধী দলগুলির শীর্ষ নেতাদের বৈঠক হতে পারে। আর সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, আগামী ২৭ মে মমতার দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুধু নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়াই নয়, তিনি বিরোধী দলগুলির শীর্ষনেতাদের বৈঠকে হাজির থাকতে পারেন বলে খবর।

উল্লেখ্য, ২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে গিয়ে বিরোধী দলগুলির নেতাদের সঙ্গে বৈঠক করছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ (JDU) নেতা নীতীশ কুমার (Nitish Kumar)। নবান্নে (Nabanna) এসেও মমতার সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। সেই সময় মমতা প্রস্তাব দেন পাটনায় বিরোধী দলের নেতাদের নিয়ে একটি বৈঠক ডাকার। কর্নাটক বিধানসভা ভোটের ফল প্রকাশের (Karnataka Election Result) পর এই বৈঠক করার পরিকল্পনাও করেছিলেন নীতীশ। সম্ভাব্য তারিখ হিসাবে ১৮ মে ঠিক করা হয়েছিল। যেহেতু নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে যোগ দেওয়ার জন্য অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা রাজধানী আসছেন, তাই রাজধানী শহরে বৈঠক সেরে ফেলতে চাইছেন নীতীশ কুমার।

মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। সূত্রের খবর, বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে মল্লিকার্জুন খাড়গেও উপস্থিত থাকতে পারেন। তবে এই বৈঠক নিয়ে এখনই কিছু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 

 

Related articles

‘অনেকদিন পর’ অপেক্ষায় প্রসেনজিৎ, সোশ্যাল মিডিয়ায় বিশেষ ইঙ্গিত টলিউড ‘ইন্ডাস্ট্রি’ম্যানের

বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল (WB Assembly Election result) ঘোষণা হতে আর মাত্র একদিনের অপেক্ষা। সোমবার সকাল থেকেই ভোট...

IPL: বৈভবের সামনে আগ্রাসী সেলিব্রেশন, শাস্তি কাইল জেমিসনের

চলতি আইপিএলে চর্চার কেন্দ্রবিন্দুতে বৈভব সূর্যবংশী। তাঁকে আউট করে আগ্রাসী সেলিব্রেশন করে শাস্তির মুখে পড়লেন কাইল জেমিসনের (Kyle...

নজরে ভবানীপুর! রবি-সন্ধ্যায় কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল সুপ্রিমোর

শনিবার কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের একপ্রস্ত নির্দেশ দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

ভোট গণনার আগে অতিসক্রিয় NIA, বেছে বেছে তৃণমূল নেতাদের নোটিশ কেন্দ্রীয় সংস্থার

মোথাবাড়িতে বিচারপতিদের হেনস্থার ঘটনায় এবার ভোট গণনার আগের দিন মালদহের (Maldah district) একাধিক তৃণমূল নেতাকে (TMC Leaders) তলব...