Sunday, June 21, 2026

সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে ম.র্মান্তিক পরিণতি ৫ শ্রমিকের

Date:

Share post:

সেপটিক ট্যাঙ্ক (Septic Tank) পরিষ্কার করতে নেমে মর্মান্তিক পরিণতি পাঁচ শ্রমিকের (Workers)। বিষাক্ত গ্যাসে (Toxic Gas) প্রাণ গেল তাঁদের। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্রের (Maharashtra) পার্বণী জেলায়। পুলিশ সূত্রে খবর, মুম্বই থেকে ৫০০ কিলোমিটার দূরে পার্বণী জেলার সোনপথ থানা এলাকার ঘটনা।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন ৬ শ্রমিক। কিন্তু সেই সেপ্টিক ট্যাঙ্কে নামার পরই প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তাঁদের। গুরুতর অসুস্থ বোধ করতে থাকেন তাঁরা। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা তাঁদের নিয়ে দ্রুত হাসপাতালে ভর্তি করান। কিন্তু সেখানে ছ’জনের মধ্যে পাঁচজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে অন্য শ্রমিকের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

এদিকে ইতিমধ্যে দুর্ঘটনায় মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে সোনপথ থানার পুলিশ। যাঁরা সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন, তাঁরা পর্যাপ্ত সুরক্ষা নিয়ে নেমেছিলেন কি না, তাও জানার চেষ্টা চলছে।

 

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...