Wednesday, May 27, 2026

তাণ্ডব শুরু মোকার! বৃষ্টির লেশমাত্র নেই বাংলায়

Date:

Share post:

বাংলাদেশ ও মায়ানমারের উপকূলে আছড়ে পড়েছে সুপার সাইক্লোন ‘মোকা’। ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ঝড় বইছে। ঝড়ের ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া কয়েক ঘণ্টা ধরে চলবে বলে জানানো হয়েছে মৌসম ভবনের তরফে। এই সময়ের মধ্যে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে আরও ক্ষয়ক্ষতি ঘটাতে পারে মোকা। তাই সতর্ক রয়েছে স্থানীয় প্রশাসনও।এদিকে এপার বঙ্গে অন্য চিত্র। গ্রীষ্মের দহনজ্বালা থেকে মুক্তি নেই বঙ্গবাসীর। উল্টে ফের রাজ্যের বহু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড় মোকার প্রভাবে রবিবারও দক্ষিণের ১৫টি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।সেইসঙ্গে কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই ভ্যাপসা গরম।শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম।
সোমবার থেকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে।মঙ্গলবার তাপপ্রবাহ আরও কিছুটা বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়।
তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের সব জেলাতেই সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার থেকে। মালদা ও দুই দিনাজপুরেও বৃষ্টি হবে।

Related articles

জামিন পেলেন স্বর্ণব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত 

আদালতে সময় মতো পৌঁছলো না নথি, ১ হাজার টাকার বন্ডে জামিন পেলেন রাজগঞ্জের প্রাক্তন ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO)...

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...