Wednesday, May 20, 2026

অ্যাম্বুল্যান্সের বেশি ভাড়া, সন্তানের মৃ.তদেহ ব্যাগে নিয়ে হাঁটলেন বাবা!

Date:

Share post:

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের (Kaliagang, North Dinajpur) ঘটনায় রীতিমতো অবাক নেট দুনিয়া। অ্যাম্বুলেন্সের ভাড়া দেবার সামর্থ্য নেই, তাই সন্তানের মৃতদেহ ব্যাগে ভরে বাড়ির পথে হাঁটলেন অসহায় বাবা। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ডাঙ্গিপাড়ার বাসিন্দা অসীম দেবশর্মা (Ashim Deb Sharma)। তাঁর পাঁচ মাসের দুই যমজ পুত্রসন্তান। গত রবিবার একইসঙ্গে তাঁর দুই সন্তান অসুস্থ হয়ে পড়ে। একের পর এক হাসপাতাল অবশেষে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে সন্তানদের ভর্তি করান তিনি। শুরু হয় চিকিৎসা। এক শিশু সুস্থ হলেও আর একজনকে বাঁচানো সম্ভব হয়নি। শনিবার মৃত্যুর পর সন্তানকে নিয়ে আরেক লড়াই শুরু করলেন বাবা। মাত্র ২২০ কিলোমিটার পথ যেতে অ্যাম্বুলেন্স চাইলো ৮০০০ টাকা , এও কি সম্ভব? এরপর বাবা ব্যাগে ভরলেন মৃত শিশুর দেহ, সাক্ষী উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। ঘটনার কথা দ্রুত ভাইরাল স্যোশাল মিডিয়ায়।

হাসপাতাল থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত টোটো ভাড়া ২৫ টাকা, সেখানে অসহায় বাবা খরচ করলেন ২০০ টাকা। কোনওক্রমে শিলিগুড়ি থেকে বাসে রায়গঞ্জে পৌঁছন অসীম দেবশর্মা। সেখান থেকে যান কালিয়াগঞ্জ। এরপর কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড় থেকে ডাঙ্গিপাড়ার বাড়ি পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা অ্যাম্বুল্যান্সে যান তিনি। মর্মান্তিক এই ঘটনায় দুচোখ জলে ভিজেছে অসীম দেবশর্মার।

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...