Sunday, May 3, 2026

জাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবিতে বি.ক্ষোভ! SFI-র কর্মসূচি ঘিরে অ.শান্ত হাজরা

Date:

Share post:

এসএফআই-র (SFI) বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি হাজরায় (Hazra)। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই জোর করে কোনও অনুমতি ছাড়াই হাজরায় বিক্ষোভ দেখাতে শুরু করেন এসএফআই কর্মী সমর্থকরা। তবে পুলিশ বারবার অনুরোধ করলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে পুলিশের উপর চড়াও হয় বিক্ষোভকারীরা। বেঁধে যায় ধ্বস্তাধস্তি। পরে এসএফআই কর্মীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ।

ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে। এদিন হাজরায় কর্মসূচি ছিল এসএফআইয়ের। আর বিনা অনুমতিতে হাজরা মোড়ের সেই কর্মসূচিতেই বাধা দেয় পুলিশ। যার জেরে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে এসএফআই সমর্থক ও পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। যদিও ভ্যান থেকে নেমে পড়েন আন্দোলনকারীরা। এরপরই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাজরা মোড়ে। ঘটনার জেরে এদিন বেশ কয়েকজন এসএফআই সমর্থক জখম হয়েছেন বলে খবর। জাতীয় শিক্ষা নীতি বাতিল, কলেজে ছাত্র সংসদ নির্বাচন-সহ একাধিক দাবিতে এদিন লেক মলের সামনে থেকে মিছিল শুরু করে এসএফআই সমর্থকরা। পরে চারুচন্দ্র কলেজের সামনে দিয়ে মিছিল এসে পৌঁছয় হাজরা মোড়ে।

অন্যদিকে, এদিন নিয়োগ দুর্নীতির প্রতিবাদে কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল করে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। ডোরিনা ক্রসিংয়ের সামনে দণ্ডি কেটে, হামাগুড়ি দিয়ে প্রতিবাদ দেখায় তাঁরা। কালো পোশাক পরে মিছিলে হাঁটলেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। পরে মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে থেকে মিছিল শুরু করেন ২০১৬-র উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ে ডাক না পাওয়া চাকরিপ্রার্থীরা।

 

 

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...